পণ্য ক্রেতার স্ত্রীর হাতে আর্থিক সহায়তার ৫০ হাজার টাকা প্রদান করল ঝিনাইদহ ওয়ালটন প্লাজা
ঝিনাইদহে পণ্য ক্রেতার স্ত্রীর হাতে ওয়ালটনের সুরক্ষা সহায়তা হিসাবে আর্থিক সহায়তার ৫০ হাজার টাকা প্রদান করা হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে ঝিনাইদহ এইচএসএস সড়কের ওয়ালটন প্লাজার আয়োজনে পণ্যের কিস্তি ক্রেতা সদর উপজেলার পানামী গ্রামের আক্তার শেখের স্ত্রী আসমা খাতুনের হাতে আর্থিক সুবিধার ৫০ হাজার টাকা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওয়ালটনের খুলনা ডিভিশনাল ক্রেডিট ম্যানেজার হুমায়ুন কবির খান হিমু। বিশেষ অতিথি ছিলেন- ঝিনাইদহ এরিয়ার রিজিয়নাল ক্রেডিট ম্যানেজার সাগর আহমেদ, ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিন পত্রিকার জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম লিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক ও দৈনিক দেশ রূপান্তর পত্রিকার জেলা প্রতিনিধি রবিউল ইসলাম রবি, ঝিনাইদহ প্রেসক্লাবের সদস্য ও দৈনিক বিজনেস স্ট্যান্ডার্ড এবং দৈনিক রানার পত্রিকার জেলা প্রতিনিধি বসির আহাম্মেদ, ঝিনাইদহ ওয়ালটন প্লাজার শাখা ব্যবস্থাপক তোতা মিয়া ও মৃত পণ্য ক্রেতা আক্তার শেখের পিতা লুৎফর আলীসহ পরিবারের সদস্যবৃন্দ।
উল্লেখ্য, সদর উপজেলার পানামী গ্রামের লুৎফর আলীর ছেলে আক্তার শেখ মাত্র ৬ হাজার টাকার একটি ওয়ালটন সিলিং ফ্যান ক্রয় করার দুই মাস পর কিস্তির টাকা পরিশোধ করার আগেই মৃত্যুবলন করেন। ওয়ালটন কোম্পানির নিয়ম অনুযায়ী পণ্য ক্রয়কৃত ক্রেতার কিস্তির টাকা পরিশোধের আগে ক্রয়কৃত ব্যক্তির মৃত্যু হলে তার পরিবারের সচ্ছলতার জন্য আর্থিক সহায়তার জন্য ৩ লাখ থেকে ৫০ হাজার টাকা প্রদান করে থাকে। এছাড়াও পরিবারের কোনো সদস্য এইচএসসি পাস হলে সাথে সাথে ওয়ালটন কোম্পানিতে চাকরির সুযোগ করে দেয়া হয়।
প্রধান অতিথি হিমু বলেন, ওয়ালটন শুধু পণ্য বিক্রি করে না, ক্রেতাদের সুরক্ষা সহায়তা হিসাবে আর্থিক সহায়তার পাশাপাশি চাকরির ব্যবস্থা করে থাকে। এছাড়াও দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে ওয়ালটন পরিবার।
T.A.S / জামান
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান
কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়
খাদ্যে ভেজাল, ভুয়া ‘ডা.’ পদবী ব্যবহার : চাঁদপুরে তিন প্রতিষ্ঠানের জরিমানা