নাঙ্গলকোটে আলোকিত বেকামুলিয়ার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার
স্মরণকালের ভয়াবহ বন্যায় কুমিল্লার নাঙ্গলকোটে বিভিন্ন গ্রামীণ সড়ক ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। যানবাহন চলাচলের ক্ষেত্রেও ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে। এমন অবস্থায় নাঙ্গলকোট উপজেলার রায়কোট উত্তর ইউনিয়নের আলোকিত বেকামুলিয়ার সমাজ সেবার উদ্যোগে বেকামুলিয়া থেকে এক কিলোমিটার বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার করেছেন একদল তরুণ-যুবক। তাদের নিজস্ব ও প্রবাসীদের অর্থায়নে সংস্কারের কাজ চলছে।
আলোকিত বেকামুলিয়া সমাজ সেবার সভাপতি মনির আহমেদ, সাধারণ সম্পাদক আলমগীর ও আলোকিত বেকামুলিয়া সৌদি আরব শাখার সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বলেন, আলোকিত বেকামুলিয়া অরাজনৈতিক সমাজসেবামূলক একটি সংগঠন। বন্যায় প্লাবিত হওয়ায় সড়কটির চলাচলের অনুপযোগী হওয়া এক কিলোমিটার প্রবাসীদের অর্থায়নে সংস্কারের কাজ কর হচ্ছে। সরকারের দিকে না তাকিয়ে নিজ নিজ জায়গা থেকে সংস্কারের কাজে এগিয়ে এলে এলাকা সুন্দর হবে।
তারা আরো বলেন, আমাদের এই প্রকল্প শেষে যারা টাকা-পয়সার অভাবে শিক্ষায় পিছিয়ে রয়েছে তাদের জন্য প্রবাসীদের অর্থায়নে এলাকাবাসীর সহযোগিতায় শিক্ষামূলক ব্যবস্থা চালু করব। আমরা ইতোমধ্যে পাঁচ লাখ টাকা ব্যয় দুই কিলোমিটার রাস্তায় লাইটিংয়ের কাজ সম্পন্ন করেছি এবং রাস্তার ৫০০ ফুট ড্রেনের কাজও নিজস্ব অর্থায়নে করেছি। বন্যা চলাকালীন আলোকিত বেকামুলিয়ার উদ্যোগে ১৪০ জনকে ত্রাণসামগ্রী দেয়া হয়েছে এবং ১৫ পরিবারকে পুনর্বাসনের ব্যবস্থার প্রস্তুতি চলছে। ভবিষ্যতেও আলোকিত বেকামুলিয়া সমাজের উন্নয়নের কাজে নিয়োজিত থাকবে। এতে এলাকার প্রবাসীদের সহযোগিতা কামনা করছেন তারা।
স্থানীয়রা জানান, আলোকিত বেকামুলিয়া সমাজ সেবার উদ্যোগে স্বেচ্ছাশ্রমে ক্ষতিগ্রস্ত এসব সড়কের সংস্কারকাজে এগিয়ে আসায় আমরা অনেকটা স্বস্তি পাচ্ছি। তাদের উন্নয়নমূলক কাজে আমরা খুবই আনন্দিত। সড়কটি নতুন করে সংস্কার করায় চলাচলকারী পথচারীসহ এলাকাবাসী খুশি।
এমএসএম / জামান
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা