ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জ দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ২২-৯-২০২৪ দুপুর ৩:৫৫

সিরাজগঞ্জের রায়গঞ্জে বসতবাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে দুই গ্রুপের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় নারী-পুরুষসহ ৭ জন আহত হয়েছেন। নিহত ব্যক্তি উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের জানকিগাতী গ্রামের মৃত শাহেব আলীর ছেলে রফিকুল ইসলাম (৫০)। 

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের জানকিগাতী গ্রামে দীর্ঘদিন ধরে বসতবাড়ির সীমানার জায়গা নিয়ে রফিকুল ইসলাম ও তার চাচাতো ভাই হাফিজুর রহমানের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই একপর্যায়ে ঘটনার দিন সকালে হাফিজুর রহমান ও তার লোকজন ওই বিরোধপূর্ণ জায়গায় ঘর তোলা শুরু করে। এ সময় রফিকুল ইসলাম ও তার পরিবারের সদস্যরা বাধা দিলে কথাকাটাকাটির পর উভয় গ্রুপ দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুই গ্রুপের নারী-পুরুষসহ ৭ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রায়গঞ্জ সদরসহ সিরাজগঞ্জ ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এরমধ্যে গুরুত্বর আহত রফিকুল ইসলামকে বগুড়া হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়।

এ বিষয়ে রায়গঞ্জ থানার ওসি মো. আসাদুজ্জামান আসাদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পুলিশ পাঠিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে এবং নিহত রফিকুল ইসলামের লাশ সিরাজগঞ্জ এম মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। এ ঘটনায় নিহতর স্ত্রী জহুরা খাতুন বাদী হয়ে হত্যা মামলা দায়ের করবেন বলে জানা গেছে।

T.A.S / জামান

বাঘায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শালিখায় বিভিন্ন মৎস্য অভয়াশ্রমে চিতল মাছের পোনা অবমুক্তকরণ

কুড়িগ্রামে এনসিপি নেতা খলিলুর রহমানকে দল থেকে বহিষ্কার

পিরোজপুরে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ ও ডিজিটাল ব্যাংকিং বুথের সেবা কার্যক্রমের বর্ণাঢ্য উদ্বোধন

রায়গঞ্জে আদালতের একাধিক রায় থাকার পরেও জমিতে যেতে বাধা, নিরাপত্তাহীনতায় একটি পরিবার

কুড়িগ্রামে সার বিতর্কে কৃষি বিভাগের শীর্ষ কর্মকর্তার চেয়ার বদল

গ্রাম আদালত সক্রিয় হলে মানুষের আস্থা ফিরবে: জেলা প্রশাসক শিল্পী রানী রায়

এনআইডি সংশোধনে ঘুষ বাণিজ্যের অভিযোগ

চট্টগ্রামে রেজিস্ট্রি অফিসে ঘুষ বাণিজ্য, আটক ৩

মোল্লাহাটে সারের ডিলারশিপে রাজনৈতিক প্রভাব ও দুর্নীতির অভিযোগ

আটঘরিয়ায় চাঁদভা ইউনিয়ন বিএনপির তৃণমূলের আলোচনা সভা

দাউদকান্দির গৌরীপুরে কুমিল্লা উত্তর জেলা বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ

লাকসামে নওয়াব ফয়েজুন্নেচ্ছা চৌধুরানী ১২৩তম মৃত্যুবার্ষিকী পালিত