ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

চীনে গাড়ি দুর্ঘটনায় নিহত ৬, আহত ৭


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৩-৯-২০২৪ দুপুর ১:২৩

চীনের মধ্যাঞ্চলে গাড়ি দুর্ঘটনায় ছয়জন নিহত এবং আরও সাতজন আহত হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) ভোরে হুনান প্রদেশের একটি সেতুর ওপর এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে বাইক ও অন্যান্য যানবাহনকে ধাক্কা দিলে ৬ জন নিহত হয়। খবর এএফপির।

সোমবার চীনা সোশ্যাল মিডিয়ার ফুটেজে দেখা গেছে, একটি সাদা রঙের বড় ভ্যান ঝুঝো শহরের লুসাং ব্রিজে সামনের দিক থেকে আসা যানবাহনের দিকে ছুটে গিয়ে এই দুর্ঘটনা ঘটায়।

ফুটেজে দেখা যাচ্ছে রাস্তাজুড়ে ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কমপক্ষে চারটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে আসে। এর ফলে যান চলাচল বিঘ্নিত হয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া নিউজ এজেন্সি।

শিথিল নিরাপত্তা মান এবং ব্যাপক বিশৃঙ্খল গাড়ি চালানোর কারণে চীনে প্রায়শই মারাত্মক সড়ক দুর্ঘটনা ঘটে। এই মাসে একটি পৃথক দুর্ঘটনায়, একটি স্কুল বাস পূর্ব চীনের একটি মাধ্যমিক বিদ্যালয়ের বাইরে জনতার ভিড়ের মধ্যে উঠে যায়, এতে ১১ জন অভিভাবক ও ছাত্র নিহত হয়।

রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি জানিয়েছে, গাড়িটি শানডং প্রদেশের তাইয়ান শহরের স্কুলের কাছে যাওয়ার সময় চালক গাড়িটির ‘নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন’।

T.A.S / T.A.S

ফ্রান্সে ‘ইয়েলো ভেস্ট’ বিক্ষোভে সহিংসতা, গ্রেপ্তার ১৮০০ ছাড়াল

সৌদিতে হুথিদের হামলা, রিয়াদের ৯৯তলা বিশিষ্ট কিংডম সেন্টার বন্ধ ঘোষণা

‘মার্কিন নৌবাহিনী না থাকলে জ্বালানি তেলের দাম তিন গুণ হতো’

কানাডার সেনাঘাঁটিতে ভয়াবহ আগুন

আত্মসমর্পণ করা ইয়েমেনি বাহিনীর ১৫৯ সদস্যকে মুক্তি দিলো হুথিরা

কলকাতায় পূজার প্যান্ডেলে যেভাবে ঘটল ভয়াবহ পদদলনের ঘটনা

কলকাতায় পূজার প্যান্ডেলে পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ১৯

শর্তসাপেক্ষে অভিজিৎ দীপকেকে জামিন দিল দিল্লির আদালত

মুসলিম বিশ্বে প্রচলিত ‘মোহাম্মদ’ নাম নিয়ে উপহাস ট্রাম্পের

পাঁচ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি

তিন বিদেশিকে হত্যা : মেক্সিকোতে ৩ জনের ১৫৮ বছরের কারাদণ্ড

রুশ হামলায় ইউক্রেনে ৮ জন নিহত, ১০ লাখেরও বেশি মানুষ বিদ্যুৎবিহীন

ভারতের প্রতিরক্ষামন্ত্রীর ‘উসকানিমূলক’ বক্তব্য : কড়া জবাব পাকিস্তানের