মানিকগঞ্জে অবৈধ ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলনের মহোৎসব
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়নের আগ সাভার এলাকায় ধলেশ্বরী নদীতে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব চলছে। এতে হুমকির মুখে পড়েছে নদীতীরবর্তী বাড়িঘর ও ফসলি জমিসহ বিভিন্ন স্থাপনা। এতে নতুন করে বাড়ছে নদীভাঙনের পরিধি।
স্থানীয়দের অভিযোগ, স্থানীয় কিছু লোকের সহযোগিতায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন করে বিক্রি করে আসছেন উপজেলার বরাইদ ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্য মো. রমজান মেম্বার। এর প্রতিবাদ করলে তাদের বিভিন্ন ধরনের হুমকি ও ভয়ভীতি দেখিয়ে অবাধে বালু উত্তোলনের কাজ চালিয়ে যাচ্ছেন তিনি। অবৈধ ও অপরিকল্পিত বালু উত্তোলনের ফলে হুমকিতে পড়েছে নদীতীরবর্তী ফসলি জমিসহ মানুষের ঘরবাড়ি ও বিভিন্ন স্থাপনা। নদী থেকে অবাধে বালু উত্তোলনের ফলে বর্ষায় তাদের এলাকায় বন্যা ও নদীভাঙন দেখা দেয়।
সরেজমিন দেখা যায়, সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়নের আগ সাভারের খলিসাডোহা এলাকায় ধলেশ্বরী নদীতে ড্রেজার মেশিন বসিয়ে প্রকাশ্যে বালু উত্তোলন করা হচ্ছে। বালু উত্তোলন করে তা পাইপের মাধ্যমে আশপাশের এলাকাগুলোর খালি জায়গাসহ বাড়িঘর তৈরির জন্য ভরাট করা হচ্ছে। এছাড়া বালু উত্তোলন করার পর তা ট্রাক্টর-ট্রলি দিয়ে এলাকার বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছে। এতে নষ্ট হচ্ছে গ্রামীণ রাস্তাঘাট। এ বিষয়ে একাধিকবার স্থানীয়রা প্রতিবাদ করলেও অবৈধ ড্রেজারে বালু উত্তোলন বন্ধ হচ্ছে না।
এ ব্যাপারে ড্রেজার ব্যবসায়ী রমজান মেম্বারের সাথে কথা বললে তিনি জানান, বর্তমানে ড্রেজার মেশিন বন্ধ আছে। বালু উত্তোলন করা হচ্ছে না। যেহেতু ড্রেজার দিয়ে বালু উত্তোলন করলে সবারই সমস্যা, তাই আর চালাব না। ড্রেজার মেশিন ও পাইপ প্যাকেট করে রেখে দেব।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তা রহমান নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন।
এমএসএম / জামান
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়