ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

শৈলকুপায় নিখোঁজের ৩ দিন পর মাদরাসাছাত্রীর লাশ উদ্ধার


শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ photo শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ
প্রকাশিত: ২৩-৯-২০২৪ দুপুর ৩:৫৪

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দুধসর গ্রামে নিখোঁজের তিন দিন পর আইরিন আক্তার তিথি (১৮) নামেরএক মাদরাসাছাত্রীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় মৃতদেহটি উদ্ধার করা হয়। সে ওই গ্রামের আশরাফ হোসেনের মেয়ে এবং রাবেয়া খাতুন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম চৌধুরী বলেন, গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আইরিন আক্তার তিথি একটি ফোনে কথা বলে ঘর থেকে বের হয়। এরপর থেকেই সে নিখোঁজ ছিল। রবিবার সন্ধ্যায় বাড়ির পাশের একটি বাগানে তার মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। খবর পেয়ে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে। মৃতদেহের গলায় ওড়না পেঁচানো দেখে মনে হচ্ছে হত্যা করা হয়েছে। মুখ বিকৃত হয়ে গেছে।

নিহতের পিতা আশরাফ হোসেন জানান, আমার মেয়েকে কৌশলে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে।

এমএসএম / জামান

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়

খাদ্যে ভেজাল, ভুয়া ‘ডা.’ পদবী ব্যবহার : চাঁদপুরে তিন প্রতিষ্ঠানের জরিমানা

সিংড়ায় ট্রাফিক আইন অমান্য করায় ৪ জনকে জরিমানা