ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

জাপানে বন্যায় নিহত ৬


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৩-৯-২০২৪ দুপুর ৪:১৪

জাপানের ইশিকাওয়া প্রিফেকচারে অতিবৃষ্টিজনিত বন্যা ও ভূমিধসে অন্তত ৬ জন নিহত হয়েছেন। এখনও নিখোঁজ রয়েছেন ১০ জন। বন্যায় এই অঞ্চলের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ওয়াজিমা ও সুজু শহর। শনিবার থেকে শুরু হয়ে এই প্লাবন সোমবার আন্তর্জাতিক সময় ৩টা পর্যন্ত স্থায়ী হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক ডজন নদীর পানি দুতীরে উপচে পড়েছে। ফলে পার্শ্ববর্তী অসংখ্য রাস্তা পানিতে ডুবে গেছে। শনিবার জাপানের আবহাওয়া সংস্থা ইশিকাওয়াতে সর্বোচ্চ সতর্কতা সংকেত জারি করেছিল। পরদিন একে সাধারণ সতর্কতার পর্যায়ে নামিয়ে আনা হয়। তবে সোমবার দুপুর পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস থাকায় জনগণকে সদাসতর্ক থাকার আহ্বান জানানো হয়। হোকুরিকু ইলেকট্রিক পাওয়ার কোম্পানি জানিয়েছে, সোমবার প্রায় চার হাজার বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল। ইশিকাওয়ার ওয়াজিমা, সুজু, নোতোসহ চার শহরের ৪০ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

T.A.S / T.A.S

ফ্রান্সে ‘ইয়েলো ভেস্ট’ বিক্ষোভে সহিংসতা, গ্রেপ্তার ১৮০০ ছাড়াল

সৌদিতে হুথিদের হামলা, রিয়াদের ৯৯তলা বিশিষ্ট কিংডম সেন্টার বন্ধ ঘোষণা

‘মার্কিন নৌবাহিনী না থাকলে জ্বালানি তেলের দাম তিন গুণ হতো’

কানাডার সেনাঘাঁটিতে ভয়াবহ আগুন

আত্মসমর্পণ করা ইয়েমেনি বাহিনীর ১৫৯ সদস্যকে মুক্তি দিলো হুথিরা

কলকাতায় পূজার প্যান্ডেলে যেভাবে ঘটল ভয়াবহ পদদলনের ঘটনা

কলকাতায় পূজার প্যান্ডেলে পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ১৯

শর্তসাপেক্ষে অভিজিৎ দীপকেকে জামিন দিল দিল্লির আদালত

মুসলিম বিশ্বে প্রচলিত ‘মোহাম্মদ’ নাম নিয়ে উপহাস ট্রাম্পের

পাঁচ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি

তিন বিদেশিকে হত্যা : মেক্সিকোতে ৩ জনের ১৫৮ বছরের কারাদণ্ড

রুশ হামলায় ইউক্রেনে ৮ জন নিহত, ১০ লাখেরও বেশি মানুষ বিদ্যুৎবিহীন

ভারতের প্রতিরক্ষামন্ত্রীর ‘উসকানিমূলক’ বক্তব্য : কড়া জবাব পাকিস্তানের