ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

যোগাযোগযন্ত্র ব্যবহারে নিষেধাজ্ঞা ইরান রেভ্যুলুশনারি গার্ডসের


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৩-৯-২০২৪ দুপুর ৪:৩৫

ইরানের ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) তার সব সদস্যকে যেকোনও ধরনের যোগাযোগ যন্ত্র ব্যবহারে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে। লেবাননে হিজবুল্লাহর পেজার ও ওয়াকিটকিতে একযোগে বিস্ফোরণের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইরানের দুই জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের

ওই দুই কর্মকর্তার একজন বলেছেন, যোগাযোগে ব্যবহৃতসহ সবরকম যন্ত্র নিরীক্ষণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে যাচ্ছে আইআরজিসি। এসব যন্ত্রের অধিকাংশই হয় দেশে উৎপাদিত অথবা চীন ও রাশিয়া থেকে আমদানিকৃত।

গত মঙ্গলবার, লেবাননে হিজবুল্লাহ সদস্যদের প্রায় তিন হাজার পেজার একযোগে বিস্ফোরিত হয়েছে। পরদিনই আবার কয়েকশ’ ওয়াকি-টকি বিস্ফোরিত হয়। এই ঘটনায় এখন পর্যন্ত ৩৯ জন নিহত ও তিন হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। এই ঘটনাকে হামলা হিসেবে অভিহিত করছে লেবানন ও হিজবুল্লাহ। দু’পক্ষ থেকেই এই হামলার জন্য ইসরায়েলকে দায়ী করা হচ্ছে।

T.A.S / T.A.S

ফ্রান্সে ‘ইয়েলো ভেস্ট’ বিক্ষোভে সহিংসতা, গ্রেপ্তার ১৮০০ ছাড়াল

সৌদিতে হুথিদের হামলা, রিয়াদের ৯৯তলা বিশিষ্ট কিংডম সেন্টার বন্ধ ঘোষণা

‘মার্কিন নৌবাহিনী না থাকলে জ্বালানি তেলের দাম তিন গুণ হতো’

কানাডার সেনাঘাঁটিতে ভয়াবহ আগুন

আত্মসমর্পণ করা ইয়েমেনি বাহিনীর ১৫৯ সদস্যকে মুক্তি দিলো হুথিরা

কলকাতায় পূজার প্যান্ডেলে যেভাবে ঘটল ভয়াবহ পদদলনের ঘটনা

কলকাতায় পূজার প্যান্ডেলে পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ১৯

শর্তসাপেক্ষে অভিজিৎ দীপকেকে জামিন দিল দিল্লির আদালত

মুসলিম বিশ্বে প্রচলিত ‘মোহাম্মদ’ নাম নিয়ে উপহাস ট্রাম্পের

পাঁচ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি

তিন বিদেশিকে হত্যা : মেক্সিকোতে ৩ জনের ১৫৮ বছরের কারাদণ্ড

রুশ হামলায় ইউক্রেনে ৮ জন নিহত, ১০ লাখেরও বেশি মানুষ বিদ্যুৎবিহীন

ভারতের প্রতিরক্ষামন্ত্রীর ‘উসকানিমূলক’ বক্তব্য : কড়া জবাব পাকিস্তানের