ঢাকা বৃহষ্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

শৈলকুপায় জেলা ট্রাফিক পুলিশের সাঁড়াশি অভিযান


শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ photo শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ
প্রকাশিত: ২৭-৮-২০২১ দুপুর ৩:৫৮

ঝিনাইদহের শৈলকুপা উপজেলা শহরে কাগজপত্রবিহীন ও অবৈধ মোটরসাইকেলচালকদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। ঝিনাইদহ পুলিশ সুপার মুনতাসীরুল ইসলামের নির্দেশে এবং জেলা ট্রাফিক সার্জেন্টের ইনচার্জ (টিআইওয়ান) সালাহউদ্দিন আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। যেসব মোটরসাইকেলের কোনো কাগজপত্র পাওয়া যায়নি সেগুলো আটক এবং প্রয়োজনীয় কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট না থাকা চালকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।

সরেজমিনে দেখা যায়, সড়ক দুর্ঘটনা রোধ ও অপ্রাপ্তবয়স্কদের বেপরোয়া মোটরযান চলচলে বিধিনিষেধ ও নিবন্ধনবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করে জেলা ট্রাফিক পুলিশ। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের কবিরপুর মোড়, চৌরাস্তা মোড়সহ বিভিন্ন জায়গায় এ অভিযান পরিচালনা করা হয়। যেসব মোটরসাইকেলের কোনো কাগজপত্র পাওয়া যায়নি সেগুলো আটক এবং প্রয়োজনীয় কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট না থাকায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। এ সময় কাগজপত্রবিহীন ও অবৈধ মোটরসাইকেলের বিরুদ্ধে ৪৬টি মামলা ও ২১টি মটরসাইকেল জব্দ করা হয়।

অভিযান পরিচালনা করেন জেলা ট্রাফিক পুলিশের ইনচার্জ (টিআইওয়ান) সালাহউদ্দিন আহমেদ, ট্রাফিক পুলিশ পরিদর্শক (টিআই) মশিউর রহমান, টিআই জিয়ারুল ইসলাম। ‍এ সময় সার্জেন্ট আসাদ, সার্জেন্ট মুরাদ, সাজেন্ট শুভ্রদেবসহ অন্যরা উপস্থিত ছিলেন।

জেলা ট্রাফিক পুলিশের ইনচার্জ (টিআইওয়ান) সালাহউদ্দিন আহমেদ জানান, ঝিনাইদহ জেলা পুলিশ সুপার মুনতাসীরুল ইসলামের নির্দেশে শৈলকুপায় ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এটি অব্যহত থাকবে। বর্তমানে মোটরসাইকেল দুর্ঘটনার ফলে অনেক মানুষ প্রাণ হারাচ্ছেন, যার প্রধান কারণ অসচেতনভাবে গাড়ি চালানো, ট্রাফিক নিয়ম না মানা, হেলমেট ব্যবহার না করা। আবার অনেকে লাইসেন্সবিহীন অবৈধ গাড়ি চালায়, যা থেকে মূলত দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা প্রতিরোধে ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

তিনি ‍আরো জানান, অভিযানে শৈলকুপার বিভিন্ন সড়কে অপ্রাপ্তবয়স্ক ছেলেরা বেপরোয়াগতিতে মোটরসাইকেল চালানোর কারণে সড়ক দুর্ঘটনায় ঝরে যাচ্ছে মূল্যবান প্রাণ, অনেকে পঙ্গুত্ব বরণ করছে। এ সময় বৈধ কাগজপত্র, হেলমেট, ড্রাইভিং লাইসেন্স না থাকায় ২১টি মোটরসাইকেল জব্দ ও ৪৬টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

এমএসএম / জামান

ইউপি প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদকে ঘিরে অপপ্রচারের অভিযোগ

সোনারগাঁও এর সাবেক ইউএনও ফারজানার শ্রেষ্ঠত্ব অর্জনে প্রধানমন্ত্রীর সম্মাননা গ্রহন।

বৃষ্টি আসলেই আতঙ্ক" শিরোনামের সেই মনোয়ারার পাশে জিয়াউল ফেরদৌস রাইট

রাজশাহীতে ইউএনওপিএস ও বিবিএসের যৌথ প্রশিক্ষণ অনুষ্ঠিত

পাঙ্গাসিয়া ও জগন্নাথপুর হাওড়ে অভিযানে ১১০০ মিটার কারেন্ট জাল জব্দ

১৩ বছর পর ভালুকার দলিল লেখক মিন্টু হত্যা মামলার রায়

পুলিশ হেফাজত থেকে জব্দ জাল ছিনিয়ে নেওয়ার অভিযোগে মামলা

হাটহাজারীতে বন্যায় মৎস্য ও কৃষিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

মান্দায় রাতের অন্ধকারে আবারও অর্ধশতাধিক গাছ কাটার অভিযোগ

প্রেমের টানে ধর্মান্তরিত হলো অন্বেষা, মুসলিম যুবককে বিয়ে

‎পদ্মার তীব্র ভাঙনে দিশেহারা সদরপুরের মানুষ, নদীগর্ভে বিস্তীর্ণ জনপদ

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও মারধরের অভিযোগ

নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক