ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

রাশিয়ার পাঠানো ৭১ ড্রোন ভূপাতিত করার দাবি ইউক্রেনের


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৩-৯-২০২৪ বিকাল ৭:১২

হামলার উদ্দেশ্যে রাশিয়ার পাঠানো ৮০টি ড্রোনের মধ্যে ৭১টি ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ইউনিট। স্থানীয় সময় রোববার ইউক্রেনের বিমানবাহিনী বার্তা আদান-প্রদানের অ্যাপ টেলিগ্রামে এ দাবি করা হয়।

ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, হামলার উদ্দেশ্যে রাতে এই ড্রোনগুলো পাঠিয়েছিল রাশিয়া। রাশিয়ার মোট ৭১টি ড্রোন ভূপাতিত করা হয়। এছাড়া ইউক্রেনের আকাশসীমায় শনাক্ত ছয়টি রুশ ড্রোনের হামলার চেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়। এই ড্রোনগুলো পরে হারিয়ে যায়। ইউক্রেনের লুহানস্ক অঞ্চলের দখলি অংশ থেকে রুশবাহিনী দুটি গাইডেড ক্ষেপণাস্ত্র ছোড়ে বলেও দাবি করে ইউক্রেনীয় বিমানবাহিনী। ক্ষেপণাস্ত্রগুলো আঘাত হেনেছে, নাকি সেগুলো প্রতিহত করা হয়েছে, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানায়নি ইউক্রেনের বিমানবাহিনী।

T.A.S / T.A.S

ফ্রান্সে বিক্ষোভ ঘিরে সহিংসতা, গ্রেপ্তার ১৮০০

ফ্রান্সে ‘ইয়েলো ভেস্ট’ বিক্ষোভে সহিংসতা, গ্রেপ্তার ১৮০০ ছাড়াল

সৌদিতে হুথিদের হামলা, রিয়াদের ৯৯তলা বিশিষ্ট কিংডম সেন্টার বন্ধ ঘোষণা

‘মার্কিন নৌবাহিনী না থাকলে জ্বালানি তেলের দাম তিন গুণ হতো’

কানাডার সেনাঘাঁটিতে ভয়াবহ আগুন

আত্মসমর্পণ করা ইয়েমেনি বাহিনীর ১৫৯ সদস্যকে মুক্তি দিলো হুথিরা

কলকাতায় পূজার প্যান্ডেলে যেভাবে ঘটল ভয়াবহ পদদলনের ঘটনা

কলকাতায় পূজার প্যান্ডেলে পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ১৯

শর্তসাপেক্ষে অভিজিৎ দীপকেকে জামিন দিল দিল্লির আদালত

মুসলিম বিশ্বে প্রচলিত ‘মোহাম্মদ’ নাম নিয়ে উপহাস ট্রাম্পের

পাঁচ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি

তিন বিদেশিকে হত্যা : মেক্সিকোতে ৩ জনের ১৫৮ বছরের কারাদণ্ড

রুশ হামলায় ইউক্রেনে ৮ জন নিহত, ১০ লাখেরও বেশি মানুষ বিদ্যুৎবিহীন