ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

‘ইসরাইলের জন্য আরেকটি ৭ অক্টোবর অপেক্ষা করছে’


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৩-৯-২০২৪ বিকাল ৭:১৭

যুদ্ধবাজ ও দখলদার ইসরাইলের জন্য গত বছরের ৭ অক্টোবরের মতো আরও একটি আক্রমণ অপেক্ষা করছে বলে হুঁশিয়ারি দিয়েছেন ফিলিস্তিনি আইন পরিষদের (পিএলসি) ডেপুটি স্পিকার হাসান খরাইশেহ। তবে এবার সেটি দক্ষিণ লেবানন থেকে হবে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।

সম্প্রতি কুদস ইন্টারন্যাশনাল নিউজ এজেন্সির (কুদস প্রেস) সঙ্গে এক সাক্ষাৎকারে খরাইশেহ ইসরাইলি সামরিক অবস্থানের ওপর হিজবুল্লাহর আক্রমণের প্রশংসা করেছেন। 

তিনি হিজবুল্লাহর কয়েক ডজন রকেট নিক্ষেপের কথা উল্লেখ করে বলেছেন, রোববার সকালের এ অভিযান স্পষ্টভাবে প্রমাণ করে যে, লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি এখনও যথেষ্ঠ শক্তিশালী।

পিএলসির ডেপুটি স্পিকার ওই সাক্ষাৎকারে বলেন, ‘ইসরাইলের অবশ্যই গত ৭ অক্টোবরের মতো আরেকটি নতুন অভিজ্ঞতা হবে। তবে এবারেরটি আর গাজা থেকে নয়, দখলকৃত ফিলিস্তিনের উত্তরে এবং লেবাননের দক্ষিণ থেকে হবে’।

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস গত বছরের ৭ অক্টোবর ‘আল-আকসা ঝড়’ নামে একটি অভিযান চালিয়েছিল। অভিযানটি দখলদার ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে ফিলিস্তিনিদের ওপর বহু বছর ধরে চালিয়ে আসা আগ্রাসনের প্রতিক্রিয়া হিসেবে পরিচালিত হয়েছিল বলে জানায় হামাস। 

তবে এর পর থেকেই ইসরাইল গাজায় তার গণহত্যামূলক যুদ্ধ শুরু করে, যাতে এ পর্যন্ত ৪২ হাজার ফিলিস্তিনি নিহত এবং ৯৬ হাজার জন আহত হন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। সূত্র: ইরনা

T.A.S / T.A.S

ফ্রান্সে বিক্ষোভ ঘিরে সহিংসতা, গ্রেপ্তার ১৮০০

ফ্রান্সে ‘ইয়েলো ভেস্ট’ বিক্ষোভে সহিংসতা, গ্রেপ্তার ১৮০০ ছাড়াল

সৌদিতে হুথিদের হামলা, রিয়াদের ৯৯তলা বিশিষ্ট কিংডম সেন্টার বন্ধ ঘোষণা

‘মার্কিন নৌবাহিনী না থাকলে জ্বালানি তেলের দাম তিন গুণ হতো’

কানাডার সেনাঘাঁটিতে ভয়াবহ আগুন

আত্মসমর্পণ করা ইয়েমেনি বাহিনীর ১৫৯ সদস্যকে মুক্তি দিলো হুথিরা

কলকাতায় পূজার প্যান্ডেলে যেভাবে ঘটল ভয়াবহ পদদলনের ঘটনা

কলকাতায় পূজার প্যান্ডেলে পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ১৯

শর্তসাপেক্ষে অভিজিৎ দীপকেকে জামিন দিল দিল্লির আদালত

মুসলিম বিশ্বে প্রচলিত ‘মোহাম্মদ’ নাম নিয়ে উপহাস ট্রাম্পের

পাঁচ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি

তিন বিদেশিকে হত্যা : মেক্সিকোতে ৩ জনের ১৫৮ বছরের কারাদণ্ড

রুশ হামলায় ইউক্রেনে ৮ জন নিহত, ১০ লাখেরও বেশি মানুষ বিদ্যুৎবিহীন