ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

গ্রিসের কাছে অভিবাসীদের নৌকাডুবি, চারজনের মৃত্যু


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৪-৯-২০২৪ দুপুর ১১:৩৪

গ্রিসের স্যামোস দ্বীপের কাছে অভিবাসন প্রত্যাশীদের একটা ছোট নৌকা ডুবে গেছে। এতে অন্তত চারজনের প্রাণহানি ঘটেছে। গ্রিসের কর্মকর্তারা জানিয়েছেন, নৌকাটি তুরস্ক থেকে আসছিল। খবর ডয়চে ভেলের। 

গ্রিসের কোস্ট গার্ড জানিয়েছে, মৃতদের তিনজন নারী ও একজন অল্পবয়সী মেয়ে। পাঁচজন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয়। এ ছাড়া ২৬ জন সাঁতার কেটে তীরে পৌঁছান। 

কর্মকর্তারা জানান, নৌকাডুবির পরেই দেশটির উদ্ধারকারী দল সক্রিয় হয়। জল, স্থল ও আকাশপথে খোঁজ চলতে থাকে। তখন বেশ জোরে হাওয়া চলছিল। সমুদ্র উত্তাল ছিল। ফলে উদ্ধারকাজ সহজ ছিল না। তবে এই ছোট নৌকাটি কেন ডুবে গেল, তা জানা যায়নি। কারা নৌকায় ছিলেন, তারা কোন দেশের বাসিন্দা সেই ব্যাপারেও কিছু বলা হয়নি। 

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, যেখানে নৌকাডুবি হয়েছে, তার কাছের বাসিন্দারা প্রথমে তাদের বিষয়টি জানান। তারা চিৎকার ও কান্নার শব্দ শুনতে পেয়েছিলেন। সমুদ্র থেকে সাহায্য চেয়ে কাতর আবেদন তাদের কানে এসেছিল। তারা সঙ্গে সঙ্গে কর্মকর্তাদের বিষয়টি জানানোয়, তারা ঘটনাস্থলে চলে আসেন। 

গ্রিসের কাছে সমুদ্রে অভিবাসীদের নৌকাডুবি নতুন ঘটনা নয়। আফ্রিকা, এশিয়া, মধ্যপ্রাচ্য থেকে অভিবাসন প্রত্যাশীদের অনেকেই ইউরোপীয় ইউনিয়নে ঢোকার জন্য গ্রিসকেই বেছে নেন।

T.A.S / T.A.S

ফ্রান্সে বিক্ষোভ ঘিরে সহিংসতা, গ্রেপ্তার ১৮০০

ফ্রান্সে ‘ইয়েলো ভেস্ট’ বিক্ষোভে সহিংসতা, গ্রেপ্তার ১৮০০ ছাড়াল

সৌদিতে হুথিদের হামলা, রিয়াদের ৯৯তলা বিশিষ্ট কিংডম সেন্টার বন্ধ ঘোষণা

‘মার্কিন নৌবাহিনী না থাকলে জ্বালানি তেলের দাম তিন গুণ হতো’

কানাডার সেনাঘাঁটিতে ভয়াবহ আগুন

আত্মসমর্পণ করা ইয়েমেনি বাহিনীর ১৫৯ সদস্যকে মুক্তি দিলো হুথিরা

কলকাতায় পূজার প্যান্ডেলে যেভাবে ঘটল ভয়াবহ পদদলনের ঘটনা

কলকাতায় পূজার প্যান্ডেলে পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ১৯

শর্তসাপেক্ষে অভিজিৎ দীপকেকে জামিন দিল দিল্লির আদালত

মুসলিম বিশ্বে প্রচলিত ‘মোহাম্মদ’ নাম নিয়ে উপহাস ট্রাম্পের

পাঁচ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি

তিন বিদেশিকে হত্যা : মেক্সিকোতে ৩ জনের ১৫৮ বছরের কারাদণ্ড

রুশ হামলায় ইউক্রেনে ৮ জন নিহত, ১০ লাখেরও বেশি মানুষ বিদ্যুৎবিহীন