ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

ইসরাইল ভাবছে তাদের থামানোর কোনো শক্তি নেই: এরদোগান


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৪-৯-২০২৪ দুপুর ১:৩২

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান নিউইয়র্কে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান করিম খানকে বলেছেন, ইসরাইল গাজায় গণহত্যা চালাচ্ছে। সোমবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের ফাঁকে তুর্কি হাউসে এক বৈঠকে তিনি এই অভিযোগ করেন। 

এরদোগান বলেন, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার গাজায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করতে দ্বিধা করেনি। গাজায় কমপক্ষে ৪১ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন।

তিনি উল্লেখ করেন, ইসরাইল বেপরোয়া নতুন করে গণহত্যা চালানোর পরিকল্পনা করছে, তারা ভাবছে যে তাদের থামানোর কোনো শক্তি নেই।

তুরস্কের প্রেসিডেন্ট বলেন, ইসরাইল যে অপরাধ করছে তার জন্য তাকে জবাবদিহি করতে হবে এবং ইসরাইলি গণহত্যার বিষয়ে আইসিসির মামলাটি অবশ্যই শেষ করতে হবে। গণহত্যার অপরাধীদের অবশ্যই তাদের অপরাধ অনুযায়ী শাস্তি দিতে হবে, যাতে আন্তর্জাতিক আইনের প্রতি সবার আস্থা বেড়ে যায়।

এরদোগান করিম খানকে বলেন, ইসরাইলের গণহত্যামূলক অপরাধগুলোকে সুনির্দিষ্ট প্রমাণসহ নির্ণয় করার জন্য তুরস্ক তার সর্বোচ্চ ক্ষমতা দিয়ে চেষ্টা চালিয়ে যাবে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত ৭ অক্টোবর থেকে প্রায় এক বছর ধরে গাজায় ইসরাইলি হামলায় ৪১ হাজার ৪০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী এবং শিশু। এই সময়ের মধ্যে আহত হয়েছেন ৯৫ হাজার ৫০০ জনের বেশি মানুষ।

T.A.S / T.A.S

সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

পবিত্র মক্কায় জরুরি সতর্কতা জারি, সৌদিজুড়ে হামলার আতঙ্ক

হোয়াইট হাউসে ট্রাম্পের সংবাদমাধ্যম নিষেধাজ্ঞা বাতিল করলেন আদালত

আবারও ভারতীয় গম কিনছে বাংলাদেশ

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ : কলকাতাসহ ৬ জেলায় অরেঞ্জ অ্যালার্ট জারি

ইরান যুদ্ধ : এ পর্যন্ত আত্মহত্যার চেষ্টা করেছেন ৮ জন মার্কিন সেনা

ড্রোন হামলার জবাবে আফগানিস্তানের ১০ জায়গায় বিমান অভিযান পাকিস্তানের

নিউইয়র্কে যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ দিলো ইরান

আফগানিস্তান থেকে নিক্ষিপ্ত ৮টি ড্রোন ভূপাতিত করল পাকিস্তান

যুক্তরাষ্ট্রে পৌঁছালেন জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প

ইরানের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

মার্কিন প্রেসিডেন্ট আমাদের সন্ত্রাসী বলেন, আমরাই সন্ত্রাসবাদের শিকার

ভারতগামী জাহাজে টর্পেডো হামলা, ভারতীয় নাবিক নিহত