ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

শান্তিগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে মানববন্ধন


শান্তিগঞ্জ প্রতিনিধি photo শান্তিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৪-৯-২০২৪ দুপুর ৩:২৩

বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে সারাদেশের ন্যায় সুনামগঞ্জের শান্তিগঞ্জে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় শান্তিগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলার মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসা পর্যায়ের শিক্ষকদের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।  

এ সময় উপস্থিত ছিলেন- সুরমা হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম, নোয়াখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশেন্দু কুমার দেব, জেবিবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিবাস চন্দ্র বিশ্বাস, পূর্ব পাগলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃত্যুঞ্জয় সরকার, সাতগাঁও জীবদারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নোমান আহমদ, সহকারী প্রধান শিক্ষক মখলেসুর রহমান, কামরুজ্জামান, প্রভাষক সেলিম আহমদ, সহকারী শিক্ষক রিমা পুরকায়স্থ, আবু শাহিন, এসএম দিলোয়ার হোসেন, সাইদুল ইসলাম, আব্দুল গাফফার নোমান, আবুল খয়ের মানবেন্দ্র বিশ্বাস, সুদীপ কুমার দাস প্রমুখ৷ 

মানববন্ধনে বক্তারা বলেন, মাধ্যমিক পর্যায়ের শিক্ষকরা শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের জন্য বছরের পর বছর দাবি করে আসছেন। সেই সঙ্গে পর্যাপ্ত বেতন-ভাতা না পেয়ে মানববেতর জীবনযাপন করছেন। বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে তাদের জোর দাবি, এসব প্রতিষ্ঠান জাতীয়করণ করতে হবে। জাতীয়করণ না করলে আগামীতে কঠোর আন্দোলন করা হবে।

মানববন্ধনের আগে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহার কাছে বিভিন্ন দাবিসংবলিত স্মারকলিপি প্রদান করেন শিক্ষকবৃন্দ।

এমএসএম / জামান

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত