বিদ্যালয় ছেড়ে সড়কে মাধ্যমিকের শিক্ষকরা
জয়পুরহাটের আক্কেলপুরে মাধ্যমিক শিক্ষা স্তরে বৈষম্য দূরীকরণে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ, শিক্ষা প্রশাসনে সরকারি শিক্ষকদের পদায়ন বন্ধ ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে মানববন্ধন করে শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছেন উপজেলার মাধ্যমিক পর্যায়ের বেসরকারি স্কুল ও মাদ্রাসার শিক্ষকরা। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদের সামনের প্রধান সড়কে দাবি আদায়ের লক্ষ্যে দুই শতাধিক শিক্ষক অংশ নেন। মানববন্ধন চলাকালীন সীমিত পরিসরে ক্লাস কার্যক্রম চালু রেখেছেন বলে জানিয়েছেন শিক্ষকরা।
মানববন্ধনে শিক্ষকরা জানান, মাধ্যমিক স্তরের প্রতিষ্ঠানের ৯৭ শতাংশ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানগুলো জাতীয়করণ করা অত্যন্ত জরুরি। একই শিক্ষাগত যোগ্যতা, একই বই পড়ানো, একই বোর্ডের আওতায় পরীক্ষা; অথচ সরকারি ও বেসরকারি নাম দিয়ে আর্থিক ও সামাজিক মর্যাদার মধ্যে বিরাট বৈষম্য তৈরি করে রাখা হয়েছে। এটা শিক্ষার গুণগতমান উন্নয়নে প্রধান অন্তরায়। শিক্ষার সকল অংশীজনের প্রাণের দাবি মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ। শিক্ষা বিভাগের দুটি গুরুত্বপূর্ণ বিষয় হলো একাডেমিক ও প্রশাসনিক।
এ সময় বক্তব্য দেন- উপজেলা শিক্ষক সমিতির সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, গোপীনাথপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রফিকুল ইসলাম অপুসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকরা।
উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও কাশিড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান তালুকদার বলেন, একই পদে চাকরি করলেও সরকারি-বেসরকারী নাম দিয়ে আমাদের সাথে আর্থিকভাবে চরম বৈষম্য করা হয়েছে। আমাদের এক হাজার টাকা বাড়ি ভাড়া বাবদ দেয়া হয়। অথচ দেশের কোথাও এই টাকায় বাড়ি ভাড়া পাওয়া যায় না। মূল বেতনের ২৫ শতাংশ বোনাস দেয়া হয়, যা দিয়ে আমরা কিছুই করতে পারি না। সুতরাং সকল বৈষম্য দূর করতে জাতীয়করণ করতে হবে। তাই আমরা দাবি আদায়ে বিদ্যালয় ছেড়ে সড়কে মানববন্ধন করছি।
সোনামুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান বলেন, মাধ্যমিক শিক্ষায় দীর্ঘদিন থেকে চরম বৈষম্য বিরাজ করছে। শিক্ষাকে এগিয়ে নিতে আর সকল বৈষম্য নিরসন করতে জাতীয়করণই একমাত্র সমাধান। সীমিতসংখ্যক শিক্ষকের মাধ্যমে ক্লাস চালু রেখে দাবি আদায়ে আমরা মানববন্ধন করছি।
উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলম বলেন, মাধ্যমিক স্তরে বৈষম্য দূরীকরণে বেসরকারি শিক্ষকরা মানববন্ধন করে স্মারকলিপি দিয়েছেন। স্মারকলিপিটি আমরা যথাযথ কর্তৃপক্ষের নিকট প্রেরণ করব।
এমএসএম / জামান
নিজ উদ্যোগে এগিয়ে চলছে মধ্য নিজপাড়া দুর্গা মন্দিরের উন্নয়ন কাজ
কালিহাতীতে ছিনতাইকারীদের হামলায় ট্রাকচালক নিহত, আটক ২
ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা
রাণীনগরে পুলিশ চেকপোস্টের শুভ উদ্বোধন
সুন্দরবনের কটকায় পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা, বনরক্ষীদের গুলিতে পিছু হটল দস্যুরা
মনপুরায় ইউপি সদস্যকে লোহার রড-পাইপ দিয়ে মারধরের অভিযোগ, আটক ২
মাদক প্রতিরোধে আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবেঃ শেখ রেজাউল ইসলাম এমপি
পূর্বধলা সরকারি কলেজে বিক্ষোভ, ভোরে অধ্যক্ষের কক্ষে আগুন
নাচোল পৌর মেয়র বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে দোয়া প্রার্থী আলহাজ্ব মোঃ সামিউল আলম মানিক
চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
শালিখায় শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি, প্রতিমা তৈরিতে ব্যস্ত ভাস্কররা
শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে প্রশ্ন,পটিয়ার ধলঘাট স্কুল এন্ড কলেজে দিনে চুরি