ধামইরহাটে বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তুরের শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে মানববন্ধন
নওগাঁর ধামইরহাটে বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তুরের শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, দাখিল ও আলিম পর্যায়ের মাদরাসার শিক্ষকরা এ মানববন্ধনে অংশগ্রহণ করেন।
ধামইরহাট উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবারের আয়োজনে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে মাধ্যমিক স্তুরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা এবং শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন- মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ আব্দুল্লাহ আল মামুন, দুর্গাপুর ও বাসুদেবপুর আলিম মাদরাসার অধ্যক্ষ ইদ্রিস আলী, সেননগর আলিম মাদরাসার অধ্যক্ষ মো. আব্দুস সোবাহান, চন্ডিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুকুল হোসেন, সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রহমান, বেলঘরিয়া দাখিল মাদরাসার সুপার আফজাল হোসেন, কাশিপুর দাখিল মাদরাসার সুপার মোজাম্মেল হক, জগদল ফারাজিয়া দাখিল মাদরাসার সুপার নজরুল ইসলাম, ধামইরহাট সিদ্দিকীয়া ফাজিল মাদরাসার শিক্ষক আব্দুর রহমান প্রমুখ।
মানববন্ধন শেষে সহকারী কমিশনার (ভূমি) জেসমিন আকতারের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
এমএসএম / জামান
মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১
নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮
সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ
সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?
রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব
আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ
ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু
বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি
মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক
৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ
হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান