সাটুরিয়ায় গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
মানিকগঞ্জের সাটুরিয়ায় শারমিন আক্তার (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার গোলড়া গ্রামের মো: সুমন মিয়া নামে এক ব্যক্তির ভাড়া ঘরে এ ঘটনা ঘটে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন সাটুরিয়া থানার পরিদর্শক (তদন্ত) মানবেন্দ্র বালো।
জানা যায়, বগুড়া জেলার শিবগঞ্জ থানার শাহীন মন্ডলের কন্যা শারমিন আক্তারের সাথে বিক্রমপুর জেলার শ্রীনগর থানার মোহাম্মদ আলীর পুত্র রাতুল মিয়া (২৫) এর বিবাহ হয়। বিবাহের পর থেকেই মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গোলড়া মো: সুমন মিয়ার বাড়ীতে ভাড়া বাসায় বাবা মায়ের সঙ্গে স্ত্রীকে নিয়ে বসবাস করত মো: রাতুল মিয়া। রাতুল শারমিন দম্পত্তির মোঃ ওমর ফারুক নামে এক বছর বয়সী একটি পুত্রসন্তান আছে। প্রায় চার মাস পূর্বে রাতুল বিদেশে চলে যায়। তবে কি কারণে শারমিন আক্তার আত্মহত্যা করেছেন এর কারণ জানতে পারেনি পুলিশ।
এ বিষয়ে গৃহবধূর শশুর মোহাম্মদ আলী জানান, সোমবার রাতে সন্তানকে দাদা-দাদির কাছে রেখে প্রবাসী স্বামী মো. রাতুল মিয়ার সঙ্গে ফোনে কথা বলার কথা বলে পশ্চিমে থাকা দোচালা টিনের ঘরে যায়। অনেকক্ষণ পার হয়ে গেলেও ফিরে না আসায় শ্বশুর-শাশুড়ি শারমিন আক্তারে খোঁজ নিতে গিয়ে দেখেন ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলছে। চিৎকার দিলে আশপাশের লোকজন এসে তাড়াতাড়ি ওড়না কেটে ধরনা থেকে নিচে নামায়। নিচে নামানোর পর মৃত দেখতে পায়। পরে সাটুরিয়া থানা পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে নিয়ে য়ায়।
এ বিষয়ে সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিনুল ইসলাম জানান, মৃত্যুর কারণ জানতে শারমিন আক্তারের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। প্রতিবেদন পেলে আত্মহননের কারণ জানা যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।
এমএসএম / জামান
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়