সিংড়ায় ভুয়া চিকিৎসককে ২ লাখ টাকা জরিমানা
নাটোরের সিংড়ায় ভুয়া এক চিকিৎসকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সিংড়া উপজেলার চাউলপট্টি মোড়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হা-মীম তাবাসসুম প্রভা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা প্রদান করেন।
এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এএসএম আলমাস এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এমবিবিএস ডিগ্রি ছাড়া রোগী দেখতেন এসএম জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তি। তিনি নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে প্রেসক্রিপশন লিখতেন। এছাড়াও মেডিকেল প্র্যাকটিস কার্যক্রম চলমান ছিল। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২০০৯-এর ৪৪ ধারায় সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হা-মীম তাবাসসুম প্রভা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভুয়া চিকিৎসককে দুই লাখ টাকা জরিমানা করেন।
এমএসএম / জামান
উত্তরাঞ্চলের অধিকাংশ সংসদ সদস্য বিরোধী দলের হওয়ায় সরকার এ অঞ্চলকে বাজেট বৈষম্যের মাধ্যমে উন্নয়ন থেকে বঞ্চিত রেখেছে
বারহাট্টায় যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত
গাজীপুরে ঐতিহ্যবাহী মানিক্য মাধবের রথযাত্রা শুরু
রাণীশংকৈলে জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত
জুলাই শহীদ দিবস উপলক্ষে পটুয়াখালীতে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত
রায়পুরে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ উদযাপিত
জয়পুরহাট জেলা ছাত্র শিবিরের নতুন কমিটি গঠনঃ সভাপতি আশরাফুল, সেক্রেটারি তারেক
জুলাই শহীদ দিবস ২০২৬: বাঘায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মাদারীপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস উদযাপিত
ভূরুঙ্গামারীতে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
মানিকগঞ্জে 'জুলাই শহীদ দিবস' পালিত
নড়াইলে পাতিয়ার বিলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ