ঢাকা শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

লেবানন থেকে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রথমবার পৌঁছল তেলআবিব


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৫-৯-২০২৪ দুপুর ২:৫৭

লেবানন থেকে হিজবুল্লাহর ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের গুরুত্বপূর্ণ শহর তেলআবিবে পৌঁছেছে। ইসরায়েল দাবি করেছে, এ ধরনের ঘটনা প্রথমবারের মতো ঘটল। এর আগে কখনও সশস্ত্র গোষ্ঠীটির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে তেলআবিবে পৌঁছাতে পারেনি। খবর বিবিসির।

ইসরায়েলি সেনাবাহিনীর একজন মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে হিজবুল্লাহর উৎক্ষেপিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি তেলআবিব এলাকায় পৌঁছে। এটিই প্রথম কোনো হিজবুল্লাহ ক্ষেপণাস্ত্র, যা শহরটির আকাশ সীমায় পৌঁছাতে পেরেছে।

লেবাননের সশস্ত্র গোষ্ঠী বলেছে, তারা তেলআবিবের কাছে অবস্থিত ইসরায়েলি গোয়েন্দা মোসাদের সদর দপ্তর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্রটি ছুড়েছে। তবে তাদের হামলার সফলতা নিয়ে এখনও কিছু জানায়নি।

ইসরায়েলের সামরিক বাহিনী ক্ষেপণাস্ত্রটি তেলআবিবে পৌঁছার বিষয়টি স্বীকার করলেও তারা বলেছে, হিজবুল্লাহ এবারের যাত্রায় সফল হয়নি। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি শনাক্ত করে ধ্বংস করে দেয়। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তেলআবিব এবং শহরের আশেপাশের এলাকা ইসরায়েলের সবচেয়ে জনবহুল নগর এলাকা। এর নিরাপত্তায় ইসরায়েলি বাহিনী সর্বোচ্চ সতর্কতা বজায় রাখে।

এদিকে ইরাক থেকে ইসরায়েলে ড্রোন হামলা হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়, ইরাকি সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে সামরিক স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে। টেলিগ্রামে এক বিবৃতিতে গোষ্ঠীটি এ দাবি করেছে। তারা বলেছে, উত্তর ইসরায়েলের একটি সামরিক লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা করা হয়েছে। তাদের হামলা সফল হয়েছে।

তবে ইসরায়েলের সামরিক বাহিনী এ ব্যাপারে কোনো বিবৃতি দেয়নি। দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, অঞ্চলটিতে সাইরেনের শব্দ শোনা গেছে। বাইরের কোনো আক্রমণ হলে এমনটি করা হয়। সে সঙ্গে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও সক্রিয় করা হয়। কিন্তু সংবাদমাধ্যমটি কোনো হতাহতের খবর জানাতে পারেনি।

T.A.S / T.A.S

ইরান যুদ্ধ : প্রায় ২ মাস পর আকাশসীমা খুললো কুয়েত

ভারত মহাসাগরে ইরানের তেলবাহী ট্যাংকার জব্দ করল যুক্তরাষ্ট্র

ইরানের ৩ ট্যাংকার জাহাজ জব্দ করল মার্কিন বাহিনী

ইরান চায় হরমুজ খোলা থাকুক, কিন্তু সেক্ষেত্রে চুক্তি হবে না : ট্রাম্প

‘বাড়াবো না’ বলেও ট্রাম্প কেন ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বাড়ালেন?

যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে যুক্তরাষ্ট্র-ইরানের প্রতি পাকিস্তানের আহ্বান

ইরানের কোনো প্রতিনিধি এখনও ইসলামাবাদে পৌঁছায়নি

ওমান উপসাগরে ইরানি কার্গো জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র

ওমান উপসাগরে ইরানি কার্গো জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র

ইরানের ইউরেনিয়াম পুনরুদ্ধারে ‘দীর্ঘ ও কঠিন প্রক্রিয়া’ প্রয়োজন হবে

চুক্তি না হলে বুধবার সন্ধ্যা থেকে ইরানে ফের অভিযান : ট্রাম্প

সৌদির আপত্তিতে দেড় বিলিয়নের অস্ত্র চুক্তি আটকে দিল পাকিস্তান

মার্কিন অবরোধ আলোচনার অন্তরায়, ট্রাম্পকে জানাল পাকিস্তান