ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

সাটুরিয়ার দরগ্রামে 'শহীদ সাদ চত্বর' উদ্বোধন


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ২৫-৯-২০২৪ দুপুর ৪:১

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দরগ্রাম এলাকার শহীদ আফিকুল ইসলাম সাদের স্মরণে তার নিজ গ্রাম দরগ্রামে শহীদ সাদ চত্বরের উদ্বোধন করা হয়েছে। সম্প্রতি উপজেলার দড়গ্রাম বাজারের বকুলতলাকে শহীদ সাদ চত্বর হিসেবে ঘোষণা দেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা। তার নির্দেশনায় বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিশ মাখন এই চত্বরের উদ্বোধন করেন। 

জানা গেছে, শহীদ সাদ সাটুরিয়া উপজেলার দড়গ্রাম এলাকার শফিকুল ইসলামের ছেলে। তিনি সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের মেধাবী শিক্ষার্থী ছিলেন। গত ৫ আগস্ট ছাত্র আন্দোলনের সময় ধামরাই হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের সামনে পুলিশের গুলিতে গুরুতর আহত হন। পরে এনাম মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় ৮ আগস্ট সকালে মারা যান তিনি।

চত্বর উদ্বোধনের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সাটুরিয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি আক্তারুজ্জামান খান রোকন, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক আমির হামজা, বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত আফিকুল ইসলাম সাদের বাবা শফিকুল ইসলাম, দড়গ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি বাবুল হোসেনসহ সাটুরিয়া উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

T.A.S / জামান

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত