ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

জগন্নাথপুরে স্কুলশিক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও নারী কেলেঙ্কারির অভিযোগ


জগন্নাথপুর প্রতিনিধি photo জগন্নাথপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৫-৯-২০২৪ বিকাল ৫:৫৯

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকার কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি ও নারী কেলেঙ্কারির অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) স্থানীয় এলাকাবাসীর পক্ষে ২৩৯ জন স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগপত্র উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে দেয়া হয়েছে।

অভিযোগপত্র থেকে জানা যায়, গত ২০ বছর ধরে কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন মোশারফ হোসেন। দীর্ঘদিন ধরে একটি বিদ্যালয়ে কর্মরত থাকায় এবং স্থানীয় এলাকার তার শ্বশুরবাড়ি হওয়ায় সরকারি নিয়মনীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তিনি তার ইচ্ছামতো বিদ্যালয়ে আসা-যাওয়া করেন। বিদ্যালয়ের উন্নয়নকাজ করার কথা বলে প্রবাসীদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছেন। এছাড়া প্রধান শিক্ষকের বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ করা হয়েছে অভিযোগপত্রে।

এসব অনিয়মের বিরুদ্ধে এলাকায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হলেও ওই সময় শিক্ষক জানান, তিনি স্বেচ্ছায় বিদ্যালয় থেকে অন্যত্র বদলি হয়ে চলে যাবেন। কিন্তু কিছুদিন পর তিনি তার খোলস বদলে আলোচিত ডিবি হারুন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শাসনামলে তাদের এলাকার বড় ভাই পরিচয় দিয়ে প্রতিবাদীদের ভয়ভীতি দেখান। কিশোরগঞ্জের বাসিন্দা শিক্ষক মোশারফ হোসেন বিদ্যালয়ে অনুপস্থিত থেকে দেশের বিভিন্ন অঞ্চলে শিল্পীদের নিয়ে গান-বাজনায় ব্যস্ত থাকেন। এতে বিদ্যালয়ের পাঠদান চরমভাবে ব্যাহত হয়।

সাম্প্রতিককালে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে ভিন্নধর্মের এক নারী শিক্ষিকাকে পাশে বসিয়ে দোয়া পরিচালনা করেন এই প্রধান শিক্ষক। এ নিয়ে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এমতাবস্থায় এলাকার পরিস্থিতি শান্ত করতে অভিযুক্ত প্রধান শিক্ষককে অপসারণের দাবি জানানো হয়।

স্থানীয় কাউন্সিলর আলাল হোসেনসহ লিটন মিয়া, তৈয়ব আলী, কামরুল হাসান তেরাই ও সিজিল মিয়া জানান, প্রধান শিক্ষকের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নানা অনিয়ম, দুর্নীত ও নারী কেলেঙ্কারির অভিযোগ রয়েছে।  তিনি বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের পাঠদানের প্রতি খেয়াল না রেখে বিদ্যালয়ের বাইরেই বেশি থাকেন। স্কুলে নিয়মিত পড়াশোনা না হওয়ায় বাচ্চাদের ভিন্ন স্কুলে ভর্তি করতে হয়।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেন তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন। 

জগন্নাথপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুল আলম সাংবাদিকদের জানান, লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

T.A.S / জামান

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক

দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ

নেত্রকোণার মদনে শাহেনা আক্তার ইসলামিয়া কওমী মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় অটোরিক্সাচালক সাদ্দাম হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

বাগেরহাটে অভাবের তাড়নায় ১৫ মাসের সন্তানকে ৩০ হাজারে বিক্রি করলেন মা

রঞ্জিত সরকারের গোপন বৈঠক ঘিরে তোলপাড়

তিন দশকেরও বেশি সময় ধরে নারী শিক্ষার আলো ছড়াচ্ছে গোলাম হাবিব মহিলা ডিগ্রি কলেজ

কুষ্টিয়া চৌরহাস মোড়ে ইজিবাইক থেকে ছুড়ে ককটেল বিস্ফোরণ

নড়াগাতীতে নাশকতা মামলায় ভুল তথ্যে আটক বিএনপি কর্মী, অব্যাহতি দেওয়ার দাবি পরিবার ও স্থানীয়দের

আলফাডাঙ্গা সদর বাজারে অগ্নিঝুঁকি, ফায়ার সার্ভিসের প্রশিক্ষণ

খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়