ঢাকা শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

যুক্তরাষ্ট্রে শিশুদের করোনা সংক্রমণে রেকর্ড


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২৭-৮-২০২১ রাত ৮:৮

করোনাভাইরাসের অতি সংক্রামক ধরন ডেল্টার প্রভাবে যুক্তরাষ্ট্রে প্রতিদিনই বাড়ছে করোনায় দৈনিক আক্রান্ত ও মৃতের সংখ্যা। এমনকি, দেশটির শিশুরাও রক্ষা পাচ্ছে না ডেল্টার প্রকোপ থেকে। স্থানীয় সময় বৃহস্পতিবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় ডিপার্টমেন্ট অব হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিস জানিয়েছে, বর্তমানে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ হাজারেরও বেশি শিশু। আক্রান্ত এই শিশুদের প্রায় সবারই বয়স ১২ বা তার কম। দেশটির ৫২ টি অঙ্গরাজ্যের ৩ টিতে শিশুদের মধ্যে করোনা সংক্রমণ সবচেয়ে বেশি ঘটছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এই রাজ্য তিনটি হলো ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা ও টেক্সাস।

ডিপার্টমেন্ট অব হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসের বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে বর্তমানে হাসপাতালে ভর্তি থাকা করোনা রোগীর সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে এবং এই রোগীদের মধ্যে ২ দশমিক ৩ শতাংশই শিশু, যাদের বয়স ১২ বা তার চেয়ে কম। ১২ বছর বা তার চেয়ে কম বছর বয়সী শিশুদের উপযোগী কোনো করোনা টিকা এখন পর্যন্ত বাজারে আসেনি। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তরা জানিয়েছেন, চলতি বছর শরৎ থেকে শিশুদেরকে ফাইজারের করোনা টিকা দেওয়ার ব্যাপারে আলোচনা চলছে।

চলতি বছরের ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত অনেকটা নিয়ন্ত্রণে থাকার পর জুলাই থেকে যুক্তরাষ্ট্রে ফের বাড়তে শুরু করে করোনায় দৈনিক আক্রান্ত ও মৃতের সংখ্যা। ডিপার্টমেন্ট অব হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, করোনাভাইরাসের অতি সংক্রামক ধরন ডেল্টার প্রভাবে দিনকে দিন যুক্তরাষ্ট্রে করোনা পরিস্থির অবনতি হচ্ছে।

২০২০ সালে করোনা মহামারী শুরুর পর থেকে এ পর্যন্ত প্রাণঘাতী এই রোগে আক্রান্ত ও মৃত্যুর হিসেবে বিশ্বের দেশসমূহের মধ্যে শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত, মৃত্যু ও সুস্থ হয়ে ওঠা ব্যক্তিদের সংখ্যা বিষয়ক হালনাগাদ তথ্য প্রদানকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স জানিয়েছে, মহামারির শুরু থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৯৩ লাখ ৪২ হাজার ১৪২ জন এবং মারা গেছেন মোট ৬ লাখ ৫১ হাজার ৯৫৬ জন। এছাড়া দেশটিতে বর্তমানে সক্রিয় করোনা রোগী আছেন ৭৯ লাখ ৫৮ হাজার ৭৭ জন, যা বিশ্বের অন্যান্য দেশের তুলনায় অনেক অনেক বেশি। এই তালিকায় দ্বিতীয় স্থানে থাকা যুক্তরাজ্যে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১২ লাখ ৪৫ হাজার ৩৯২ জন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের স্বাস্থ্য উপদেষ্টা ও বিশ্বের শীর্ষ সংক্রামক বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি চলতি সপ্তাহে জানিয়েছেন, এখন থেকে টিকাদান কার্যক্রমের গতি বাড়ানো হলে আগামী বছরের শুরুর দিকে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব হবে।

জামান / জামান

আগামী সপ্তাহে ভারত যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান : এনডিটিভি

ইরানের বিরুদ্ধে ‘অভূতপূর্ব’ পদক্ষেপের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

ইসরায়েলি কারাগারে আটক ৪৭৬৯ ফিলিস্তিনি

কলম্বিয়ায় ভূমিকম্প : মৃতের সংখ্যা বেড়ে ২৫০

হরমুজ প্রণালিতে মার্কিন হামলা, জাহাজ অচল

কলম্বিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৫৪, লুটপাটের আশঙ্কায় কারফিউ জারি

সিরিয়ায় সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

গৌতম আদানির ফৌজদারি মামলা যুক্তরাষ্ট্রের আদালতে খারিজ

মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, হাজার হাজার ভিসা বাতিল

হরমুজ প্রণালি এখন ‘শতভাগ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে’, দাবি ট্রাম্পের

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ১১১, নিখোঁজ শত শত

প্রশ্নফাঁসের অভিযোগে আবারও উত্তাল ভারত, পুলিশের ব্যাপক লাঠিচার্জ

সৌদিতে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১৬ জনই বাংলাদেশি