ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

‘লেবাননে অতর্কিত হামলা চালাতে ইসরায়েলকে সমর্থন দিচ্ছে যুক্তরাষ্ট্র’


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৬-৯-২০২৪ দুপুর ১:২৬

লেবাননে ব্যাপক বোমাবর্ষণ ও বিমান হামলা চালাতে ইসরায়েলকে সমর্থন দিচ্ছে যুক্তরাষ্ট্র। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলী খামেনি এই মন্তব্য করেছেন। খবর ইরান ইন্টারন্যাশনালের। 

বুধবার (২৫ সেপ্টেম্বর) খামেনি বলেছেন, যুদ্ধক্ষেত্রে ইসরায়েলি শত্রুরা অত্যন্ত অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত এবং তাদের পাশে রয়েছে যুক্তরাষ্ট্র। লেবাননে ইসরায়েলের ব্যাপক হামলা শুরুর পর প্রথমবার এমন মন্তব্য করলেন ইরানের সর্বোচ্চ নেতা। 

অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এক সাক্ষাৎকারে আল জাজিরাকে বলেছেন, আমাদের প্রশাসন ২০১৫ সালে পারমাণবিক চুক্তিতে যারা জড়িত ছিল তাদের সঙ্গে আলোচনায় ইচ্ছুক। কিন্তু এই আলোচনা পুনরায় শুরু করার জন্য যুক্তরাষ্ট্র স্বদিচ্ছা দেখাচ্ছে না। 

মাসুদ আরও বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে আমাদের কোনো সমস্যা নেই । 

এ ছাড়া খামেনি তার ভাষণে জানান, আমার নেতৃত্বে ইরান বিশ্বের সঙ্গে আলাদা হয়ে পড়েছে বলে যে সমালোচনা চলছে তা সত্য নয়। এনিয়ে খামেনি বলেছেন, আজ আমাদের এমন দেশগুলোর সঙ্গে যোগাযোগ এবং সম্পর্ক যেখানে বিশ্বের জনসংখ্যার অর্ধেক বাস করে। 

ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা হয়েছে, এমন দেশ বলতে তিনি রাশিয়া ও চীনের কথা উল্লেখ করেছেন বলে মনে হচ্ছে। 

T.A.S / T.A.S

ফ্রান্সে বিক্ষোভ ঘিরে সহিংসতা, গ্রেপ্তার ১৮০০

ফ্রান্সে ‘ইয়েলো ভেস্ট’ বিক্ষোভে সহিংসতা, গ্রেপ্তার ১৮০০ ছাড়াল

সৌদিতে হুথিদের হামলা, রিয়াদের ৯৯তলা বিশিষ্ট কিংডম সেন্টার বন্ধ ঘোষণা

‘মার্কিন নৌবাহিনী না থাকলে জ্বালানি তেলের দাম তিন গুণ হতো’

কানাডার সেনাঘাঁটিতে ভয়াবহ আগুন

আত্মসমর্পণ করা ইয়েমেনি বাহিনীর ১৫৯ সদস্যকে মুক্তি দিলো হুথিরা

কলকাতায় পূজার প্যান্ডেলে যেভাবে ঘটল ভয়াবহ পদদলনের ঘটনা

কলকাতায় পূজার প্যান্ডেলে পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ১৯

শর্তসাপেক্ষে অভিজিৎ দীপকেকে জামিন দিল দিল্লির আদালত

মুসলিম বিশ্বে প্রচলিত ‘মোহাম্মদ’ নাম নিয়ে উপহাস ট্রাম্পের

পাঁচ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি

তিন বিদেশিকে হত্যা : মেক্সিকোতে ৩ জনের ১৫৮ বছরের কারাদণ্ড

রুশ হামলায় ইউক্রেনে ৮ জন নিহত, ১০ লাখেরও বেশি মানুষ বিদ্যুৎবিহীন