ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

রাশিয়াকে শান্তির পথে যেতে বাধ্য করতে চান জেলেনস্কি


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৬-৯-২০২৪ দুপুর ১:২৭

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট রাশিয়ার উপর আরো আন্তর্জাতিক চাপ সৃষ্টি করে হামলা বন্ধ করতে বাধ্য করার আবেদন জানিয়েছেন। আজ বৃহস্পতিবার তিনি বিজয়ের পরিকল্পনা পেশ করবেন। 

প্রেসিডেন্ট জেলেনস্কি রাশিয়ার সঙ্গে ২০২২ সাল থেকে চলে আসা হামলা আলোচনার মাধ্যমে বন্ধের কোনো সম্ভাবনা দেখছেন না। তার মতে, এবার আন্তর্জাতিক উদ্যোগে রাশিয়াকে শান্তির পথে যেতে বাধ্য করার সময় এসে গেছে।

নিউ ইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভাষণে জেলেনস্কি রাশিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধের অভিযোগ এনেছেন। জেলেনস্কি বলেন, যুদ্ধের প্রথম দিন থেকে মস্কো এমন সব কার্যকলাপ চালিয়ে যাচ্ছে, যেগুলো জাতিসংঘের সনদের সঙ্গে একেবারেই ন্যায্য হতে পারে না। তার মতে, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এতগুলো আন্তর্জাতিক নিয়ম ভেঙেছেন, যে তিনি মোটেই নিজের ইচ্ছেতে থামবেন না। ফলে তাকে শান্তি মেনে নিতে বাধ্য করতে হবে।

আজ প্রেসিডেন্ট জেলেনস্কি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাত্ করে তার বিজয়ের পরিকল্পনা পেশ করতে চলেছেন। সে বিষয়ে বিস্তারিত জানা না গেলেও সেই উদ্যোগের আওতায় রাশিয়ার ভূখণ্ডের গভীরে পশ্চিমা ক্ষেপণাস্ত্র প্রয়োগ করে হামলার প্রস্তাবও আছে বলে অনুমান করা হচ্ছে।

আমেরিকা এবং ব্রিটেন সম্ভবত এমন অনুরোধ মেনে নিলেও জার্মানি সেই ছাড়পত্র দিতে প্রস্তুত নয়। নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগেই জেলেনস্কি বাইডেন প্রশাসনের কাছ থেকে যতটা সম্ভব সহযোগিতা আদায়ের চেষ্টা করছেন। নতুন সামরিক সহায়তার প্যাকেজের পাশাপাশি রাশিয়ার গভীরে সামরিক স্থাপনার উপর হামলার ছাড়পত্র পেতে তিনি বদ্ধপরিকর। ট্রাম্প আমেরিকার আগামী প্রেসিডেন্ট হলে ইউক্রেন সমর্থন ও মদত হারানোর আশঙ্কা করছে। -ডয়চেভেলে

T.A.S / T.A.S

ফ্রান্সে বিক্ষোভ ঘিরে সহিংসতা, গ্রেপ্তার ১৮০০

ফ্রান্সে ‘ইয়েলো ভেস্ট’ বিক্ষোভে সহিংসতা, গ্রেপ্তার ১৮০০ ছাড়াল

সৌদিতে হুথিদের হামলা, রিয়াদের ৯৯তলা বিশিষ্ট কিংডম সেন্টার বন্ধ ঘোষণা

‘মার্কিন নৌবাহিনী না থাকলে জ্বালানি তেলের দাম তিন গুণ হতো’

কানাডার সেনাঘাঁটিতে ভয়াবহ আগুন

আত্মসমর্পণ করা ইয়েমেনি বাহিনীর ১৫৯ সদস্যকে মুক্তি দিলো হুথিরা

কলকাতায় পূজার প্যান্ডেলে যেভাবে ঘটল ভয়াবহ পদদলনের ঘটনা

কলকাতায় পূজার প্যান্ডেলে পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ১৯

শর্তসাপেক্ষে অভিজিৎ দীপকেকে জামিন দিল দিল্লির আদালত

মুসলিম বিশ্বে প্রচলিত ‘মোহাম্মদ’ নাম নিয়ে উপহাস ট্রাম্পের

পাঁচ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি

তিন বিদেশিকে হত্যা : মেক্সিকোতে ৩ জনের ১৫৮ বছরের কারাদণ্ড

রুশ হামলায় ইউক্রেনে ৮ জন নিহত, ১০ লাখেরও বেশি মানুষ বিদ্যুৎবিহীন