অপপ্রচারের প্রতিবাদে নাঙ্গলকোটে সংবাদ সম্মেলন ও মানববন্ধন
কুমিল্লার নাঙ্গলকোটের মৌকারা দারুচ্ছুন্নাত নেছারিয়া কামিল মাদ্রাসার সুপার মাওলানা মো. আনোয়ার হোসেনকে জড়িয়ে অযৌক্তিক ও ভিত্তিহীন পদত্যাগের দাবিদার ছাত্র নামধারী কুচক্রীদের অপপ্রচার ও মানববন্ধনের প্রতিবাদে শিক্ষার্থীদের উদ্যোগে সংবাদ সম্মেলন ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে মৌকারা দারুসসুন্নাত নেছারিয়া কামিল মাদ্রাসার হলরুমে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সুপার মাওলানা মো. আনোয়ার হোসেন বলেন, বিভিন্নভাবে তাকে জড়িয়ে কামিল মাদ্রাসার সাবেক ও বর্তমান কথিপয় শিক্ষার্থী মিথ্যা, বানোয়াট ও কাল্পনিক অপপ্রচার চালিয়ে যাচ্ছে, যার কোনো সত্যতা নেই। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
সংবাদ সম্মেলন শেষে মৌকারা দারুসসুন্নাত নেছারিয়া কামিল ও ছালেহীয়া ওয়ালীয়া দীনিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেন। এ সময় শিক্ষার্থীরা স্লোগান দেন- যারা বলে স্বৈরাচার, তাদের মুখে জুতা মার।
মানবন্ধনে দীনিয়া মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নাহিদুল ইসলাম বলেন, কতিপয় শিক্ষার্থী মৌকারা মাদ্রাসার সুপার মাওলানা মো. আনোয়ার হোসেনের বিরুদ্ধে মানববন্ধন ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারে মাদ্রাসার সুনাম ক্ষুণ্ন করছে, মাদ্রাসার সম্পদ লুটপাটের ষড়যন্ত্র করে যাচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
মৌকারা আলিয়া মাদ্রাসা ট্রাস্টি বোর্ডের সদস্য অজিউল্ল্যাহ্ বলেন, ছাত্ররা যেসব অভিযোগ করছে, তা মাদ্রাসা কর্তৃপক্ষকে লিখিত বা মৌখিকভাবে জানালে তদন্ত করে পরবর্তীতে ব্যবস্থা নেয়া হতো। প্রতিষ্ঠানের বিরুদ্ধে অপপ্রচার দুঃখজনক।
T.A.S / জামান
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত