সাংবাদিক অপহরণ মামলায় যুবলীগ নেতা শাহ আলম কারাগারে
মৌলভীবাজারের কমলগঞ্জ মাধবপুর ইউপি নির্বাচনী সংবাদ সংগ্রহ করতে গেলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আসিদ আলী ও তার ছেলে যুবলীগ নেতা শাহ আলম কর্তৃক হামলার শিকার বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের ক্যামেরাপার্সন হোসেন বক্তের অপহরণ ও মারধরের ঘটনার মামলায় মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) মৌলভীবাজার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিয়ে জামিন চাইলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেয়।
জানা গেছে, ২০২২ সালের ৫ জানুয়ারি সিলেট বিভাগের কমলগঞ্জের মাধবপুর ইউনিয়নে স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচনের সংবাদ সংগ্রহ করতে নির্বাচন কমিশনের ইস্যুকৃত গাড়ি ও পাস নিয়ে বের হলে পূর্বপরিকল্পিতভাবে পথিমধ্যে ঝপলারপাড় এলাকায় তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী আসিদ আলীর নির্দেশে হোসেন বক্তকে অপহরণ করে মারধর করে গুরুতর আহত করা হয়। আসিদ আলী পরবর্তীতে চেয়ারম্যান নির্বাচিত হন।
ওই ঘটনার প্রতিক্রিয়ায় ওয়াশিংটন ডিসিতে সিপিজে এশিয়ার প্রোগ্রাম সমন্বয়কারী স্টিভেন বাটলার ২৫ আগস্ট এক বিবৃতিতে বলেন, হোসেন বক্তকে অপহরণ ও মারধরের ঘটনাটি দেখিয়ে দিচ্ছে বাংলাদেশি সাংবাদিকরা নির্বাচন কাভার করার সময় যে উল্লেখযোগ্য মাত্রার বিপদের সম্মুখীন হতে পারে। কর্তৃপক্ষকে অবিলম্বে এ ঘটনার নিরপেক্ষ তদন্ত করে অপরাধীদের জবাবদিহিতার আওতায় আনার দাবি জানান। এছাড়া এ ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন বিশ্বজুড়ে সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট (সিপিজে)।
এ ঘটনায় হোসেন বক্ত বাদী হয়ে গত ২৮ আগস্ট কমলগঞ্জ থানায় মাধবপুর ইউনিয়ন যুবলীগ নেতা শাহ আলম ও নামীয় ৯ জনসহ অজ্ঞাতদের আসামি করে মামলা দায়ের করেন। ওই মামলায় বৃহস্পতিবার মৌলভীবাজার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিয়ে জামিন চাইলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করে।
উল্লেখ্য, মাধবপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও বর্তমান ইউপি চেয়ারম্যান আসিদ আলী ও তার ছেলে ইউনিয়ন যুবলীগ নেতার বিরুদ্ধে নন্দরানী চা বাগানের মার্ডার মামলার এজাহারভুক্ত আসামিসহ চুরি,ডাকাতি, বালুমহাল লুট, নারী নির্যাতনসহ নানা অনিয়ম ও দুর্নীতির একাধিক অভিযোগ রয়েছে।
এদিকে মামলার বাদী হোসেন বক্ত অভিযোগ করেছেন, তার মামলার অন্য আসামিরা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং মামলা তুৃলে নেয়ার জন্য হুমকি-ধমকি দিয়ে আসছে। এ কারণে জীবনের নিরাপত্তাহীনতাসহ আতংকে ভুগছেন তিনি। মামলার অন্য আসামিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নেয়ার জন্য পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
এমএসএম / জামান
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা
২০ হাজার টাকা পুঁজিতে মুড়ি বিক্রি শুরু, এখন মাসে বিক্রি ৩ লাখ টাকা
পাঁচবিবির খাসবাগুড়ী ফকিপাড়া মাহফিলে মেয়র প্রার্থী শামীম হোসেনের ৩০ হাজার টাকার সহায়তা প্রদান
কালিয়ায় বিআরডিবির ঋণ আদায়ে দুর্ণীতি ও স্বেচ্ছাচারিতায় হয়রানির শিকার ভুক্তভোগীদের ইউএনও’র কাছে অভিযোগ
সোনারগাঁয়ে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কর্মসূচি
রায়গঞ্জে বিনামূল্যে চক্ষুসেবা পেলেন ৪ শতাধিক রোগী
কুষ্টিয়ায় এমপির বাড়িতে অগ্নিসংযোগ ও শ্রীমঙ্গলে ছাত্রনেতার উপর হামলার প্রতিবাদে পিরোজপুরে এনসিপির বিক্ষোভ ও মানববন্ধন