ঢাকা শনিবার, ২০ জুন, ২০২৬

মুহম্মদ (সা.) এর জীবনী জানতে হবে এবং নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে : হাসিনা মমতাজ


সাইফুল ইসলাম, শালিখা photo সাইফুল ইসলাম, শালিখা
প্রকাশিত: ২৬-৯-২০২৪ বিকাল ৫:২৫

আমাদের প্রিয় নবী হজরত মুহম্মদ (সা.)-এর জীবনী পড়তে হবে এবং তা থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। তাহলেই আমাদের জীবন সোনার জীবনে পরিণত হবে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) আড়পাড়া সরকারি আইডিয়াল হাই স্কুলের ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আড়পাড়া সরকারি আইডিয়াল হাই স্কুলের সভাপতি হাসিনা মমতাজ এসব কথা বলেন।

নবীজি (সা.) এবং এক বৃদ্ধের গল্পের কথা উল্লেখ করে তিনি বলেন, অন্যায়, জুলুম, অনাচারের বিরুদ্ধে নবীজি সর্বদাই প্রতিবাদ করেছেন তিনি অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন আমাদেরকেও তেমনি অসহায় নিপীড়িত মানুষের পাশে থাকতে হবে।

আড়পাড়া সরকারি আইডিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক একেএম খাইরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- শালিখা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ আনিচুর রহমান মিল্টন, সদস্য সচিব মুন্সি মনিরুজ্জামান চকলেট, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী শফিউল আলম, শালিখা উপজেলা যুবদলের আহ্বায়ক মুন্সি নয়নুজ্জামান নয়ন।

এছাড়াও শালিখা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সুজায়েত হোসেন সজীব, শালিখা উপজেলা কৃষকদলের আহ্বায়ক তুহিন মুন্সি, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক সোহাগ মুন্সি, উপজেলা শ্রমিদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক জামাল হোসেনসহ উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন ওই স্কুলের ইংরেজি শিক্ষক মাসুদুর রহমান। মিলাদ মাহফিল পরিচালনা করেন উপজেলা কোর্ট মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোশাররফ হোসেন কাসেমী।

এমএসএম / জামান

হরিপুরে বিষাক্ত সাপের কামড়ে স্কুলছাত্রীর মৃত্যু

কাপ্তাইয়ে অসুস্থ রোগীর পাশে দাঁড়ালেন বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থার দেবতাছড়ি-রৈস্যাবিলি অঞ্চল কমিটি

বারহাট্টায় কাল্‌ব এর ১৫ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সলঙ্গায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে আবারও চলছে আল -আমীন সামিদুলের চোরাই সিন্ডিকেটসহ ইয়াবা ব্যবসা

মোহনগঞ্জে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তারে পুলিশের ‘গড়িমসি’

হাটিকুমরুলে মেডিপ্যাথ স্পেশালাইজড হাসপাতালের উদ্বোধন

শেরপুরে ৩৩ হাজার ১০০ কেজি সরকারি চাল জব্দ: আটক ১

জাতীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক পেলেন রাজারহাট উপজেলার সন্তান তাহসিন আবরার জারিফ

নাঙ্গলকোটে ব্র্যাক ও সেলফের উদ্যোগে কিশোরীদের মাঝে হাঁস মুরগী ও নদগ অর্থ বিতরণ

রায়গঞ্জে ছয় বছরেও চালু হয়নি ২৬ কোটি টাকার পানি সরবরাহ প্রকল্প, সেবা বঞ্চিত ৭'শ গ্রাহক

জুড়ীতে স্ত্রীকে গলা কেটে হত্যা: স্বামী গ্রেফতার

সংখ্যালঘু পরিবার নির্যাতনের অভিযোগে কালিগঞ্জ উপজেলা কৃষক দলের আহ্বায়ককে শোকজ

কুতুবদিয়া ‎ইউএনওর ইমামতিতে জুমার নামাজ, মুসল্লীদের মাঝে ইতিবাচক সাড়া