সিংড়ায় অস্ত্রের ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণ
নাটোরের সিংড়ায় এক নারীর ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে প্রতিবেশী যুবক রবিউল ইসলাম ওরফে রব্বুলের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) ভোরে উপজেলার ছোট চৌগ্রামে গৃহবধূর ঘরে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে জানা গেছে। অভিযুক্ত ধর্ষক ছোট চৌগ্রামের ফজলু বিশ্বাসের ছেলে রবিউল ওরফে রব্বুলের নামে দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতি ও অস্ত্র মামলা রয়েছে।
ধর্ষিতা ওই গৃহবধূর স্বামী বলেন, প্রতিদিনের ন্যায় তিনি রাত ১টার দিকে বাড়ির পাশের বিলে মাছ ধরতে যান। ওই সুযোগে প্রতিবেশী বখাটে যুবক রবিউল ইসলাম তার বাড়ির রেলিং দিয়ে ঘরে ঢুকে বৈদ্যুতিক আলো বন্ধ করে অস্ত্রের ভয় দেখিয়ে ধর্ষণ করে তার স্ত্রীকে। সকালে বিষয়টি এক প্রতিবেশীর কাছে গিয়ে আমার স্ত্রী (ধর্ষিত নারী) জানালে তাদের পরামর্শ ও সহযোগিতায় থানায় লিখিত অভিযোগ করেন বলে জানান।
চৌগ্রাম ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোজাফফর হোসেন বলেন, ওই ইউনিয়নে নারী নির্যাতন ও ধর্ষণের বিষয়টি আইনশৃংখলা মিটিংয়ে উপস্থাপন করা হয়েছে। তারা এলাকায় সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিচ্ছেন।
সিংড়া থানার পরিদর্শক (তদন্ত) আকবর আলী বলেন, বিষয়টি জানার পর ধর্ষিতার পরিবারের কাছ থেকে ধর্ষণ মামলা নেয়া হয়েছে। ধর্ষণের বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। ধর্ষিতা নারীর ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। অভিযুক্ত যুবককে গ্রেফতারের চেষ্টা চলছে।
T.A.S / জামান
আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫
আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার
ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা
বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার
নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ
রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ
‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ
কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ
বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল
সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান