ধামইরহাটে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
নওগাঁর ধামইরহাটে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুনের সভাপতিত্বে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
পূজা উদযাপন বিষয়ে নওগাঁ জেলা প্রশাসকের সিদ্ধান্ত উপস্থাপন করেন সহকারী কমিশনার (ভূমি) জেসমিন আক্তার। একই সঙ্গে প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন উপজেলা গ্রাম আদালত কো-অর্ডিনেটর ধীমান দেবনাথ। উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক রামজনম রবিদাস পূজামণ্ডপের সুবিধা-অসুবিধার বিষয়গুলো উত্থাপন করেন এবং ধর্মীয় বিষয় মাথায় রেখে নামাজের সময় শব্দযন্ত্র সীমিত রাখা এবং স্বেচ্ছাসেবকের মাধ্যমে নির্বিঘ্ন পূজা ব্যবস্থা নিশ্চিত করার জন্য সকল মণ্ডপ কমিটির প্রধান ও সাধারণের প্রতি অনুরোধ জানান। আইনশৃংখলা সমুন্নত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থার কথা জানান নবাগত ওসি রাইসুল ইসলাম।
সভায় বক্তব্য প্রদান করেন- ধামইরহাট ইউপি চেয়ারম্যান এটিএম বদিউল আলম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুস সোবহান, পল্লী বিদ্যুতের ডিজিএম সৈয়দ সাজ্জাদুল আজম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনসুর আলী, আনসার-ভিডিপি প্রশিক্ষক গৌতম চন্দ্র পাল, ধামইরহাট প্রেসক্লাবের আহ্বায়ক আব্দুল্লাহ হামিদী, সদস্য সচিব প্রফেসর আব্দুর রাজ্জাক রাজু, যুগ্ম-সম্পাদক মাসুদ সরকার, সিনিয়র সাংবাদিক এমএ মালেক, সাংবাদিক অরিন্দম মাহমুদ প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন বিভিন্ন পূজামণ্ডপের দায়িত্বপ্রাপ্ত অফিসারদের সঠিকভাবে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন এবং গৃহীত সিদ্ধান্ত মোতাবেক সুশৃঙ্খলভাবে সন্ধ্যা ৭টার মধ্যে প্রতিমা বিসর্জন কার্যক্রম সমাপ্ত করার জন্য প্রত্যেক মণ্ডপ কমিটির কর্তাদের প্রতি অনুরোধ জানান।
T.A.S / জামান
মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১
নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮
সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ
সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?
রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব
আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ
ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু
বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি
মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক
৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ
হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান