ভারতে ধর্মীয় উৎসবে ৩৭ শিশুসহ ৪৬ জনের প্রাণহানি
ভারতের বিহার রাজ্যে হিন্দু ধর্মাবলম্বীদের ‘জিতিয়া’ বা ‘জীবিতপুত্রিকা’ উৎসবে নদী ও পুকুরে পবিত্রস্নান করতে গিয়ে ৩৭ শিশুসহ ৪৬ জনের মৃত্যু হয়েছে। রাজ্যের ১৫ জেলায় পৃথকভাবে এই দুর্ঘটনাগুলো ঘটেছে। খবর এনডিটিভির।
প্রত্যেক বছর সন্তানদের মঙ্গল ও সমৃদ্ধি কামনায় হিন্দু ধর্মাবলম্বী মায়েরা ‘জিতিয়া’ বা ‘জীবিতপুত্রিকা’ উৎসব পালন করেন। তিনদিনের এই উৎসব সাধারণত আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের সপ্তম থেকে নবম দিনের মধ্যে পালিত হয়। এ সময় সন্তানদের মঙ্গল কামনায় মায়েরা উপবাস করেন। পরে সন্তানদের নিয়ে বিভিন্ন নদী, পুকুর ও জলাশয়ে স্নান করতে যান মায়েরা। পবিত্রস্নানের জন্য নদী ও পুকুরে নামতেই এই দুর্ঘটনাগুলো ঘটে।
বিহারের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের (ডিএমডি) এক কর্মকর্তা বলেন, সাম্প্রতিক বন্যায় বিহারের বিভিন্ন নদী ও পুকুরে পানি বৃদ্ধি পেয়েছিল। এসব জলাশয়ে ধর্মীয় উৎসবের অংশ হিসেবে গোসল করতে নেমেছিলেন হিন্দু সম্প্রদায়ের লোকজন। তখন আলাদা আলাদা স্থানে ৪৬ জন পানিতে ডুবে মারা যান।
নাম প্রকাশ না করার শর্তে ডিএমডির ওই কর্মকর্তা আরও বলেন, নদী ও পুকুরে পানি বৃদ্ধির কারণে সতর্কতা জারি করা ছিল। তবে উৎসবে যোগ দেওয়া লোকজন তা এড়িয়ে গিয়েছিলেন।
ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ডুবে যাওয়া তিনজনের মরদেহ এখনো খুঁজে পাওয়া যায়নি। সেগুলো উদ্ধারে তৎপরতা চলছে।ডুবে মারা যাওয়া প্রত্যেকের পরিবারকে চার লাখ রুপি করে সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে রাজ্য সরকার।
T.A.S / T.A.S
সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
পবিত্র মক্কায় জরুরি সতর্কতা জারি, সৌদিজুড়ে হামলার আতঙ্ক
হোয়াইট হাউসে ট্রাম্পের সংবাদমাধ্যম নিষেধাজ্ঞা বাতিল করলেন আদালত
আবারও ভারতীয় গম কিনছে বাংলাদেশ
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ : কলকাতাসহ ৬ জেলায় অরেঞ্জ অ্যালার্ট জারি
ইরান যুদ্ধ : এ পর্যন্ত আত্মহত্যার চেষ্টা করেছেন ৮ জন মার্কিন সেনা
ড্রোন হামলার জবাবে আফগানিস্তানের ১০ জায়গায় বিমান অভিযান পাকিস্তানের
নিউইয়র্কে যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ দিলো ইরান
আফগানিস্তান থেকে নিক্ষিপ্ত ৮টি ড্রোন ভূপাতিত করল পাকিস্তান
যুক্তরাষ্ট্রে পৌঁছালেন জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প
ইরানের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক
মার্কিন প্রেসিডেন্ট আমাদের সন্ত্রাসী বলেন, আমরাই সন্ত্রাসবাদের শিকার