নাঙ্গলকোটে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান
কুমিল্লার নাঙ্গলকোটে ঝুঁকিপূর্ণ ও পরিক্যক্ত ভবনে দীর্ঘদিন ধরে চলছে দ্বিতীয় শ্রেণির কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান। এমন চিত্র দেখা যায় উপজেলার পেরিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কাকৈরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
সরেজমিন দেখা যায়, ঝুঁকিপূর্ণ ভবনের ছাদের পলেস্তারা খসে খসে পড়ছে। ভবনের কয়েক জায়গায় ছোট-বড় ফাটল ধরেছে। যে কোনো সময় ধসে পড়তে পড়ে। এ নিয়ে আতঙ্কে রয়েছেন অভিভাবকরাও।
বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা জানায়, তাদের কক্ষে বিভিন্ন জায়গায় ফাটল ধরায় ভয়ে ভয়ে ক্লাস করে। তারা একটি নতুন কক্ষ চায়, যাতে ভালোভাবে লেখাপড়া করতে পারে।
শিক্ষার্থীদের অভিভাবকরা জানান, পরিত্যক্ত ভবনে বাচ্চাদের ক্লাস করতে হয়। এজন্য তাদের সব সময় ভয়ে থাকতে হয়।
এ বিষয়ে বিদ্যালয়টির প্রধান শিক্ষক মোহাম্মদ ওমর ফারুক বলেন, বিদ্যালয়ে পর্যাপ্ত পরিমাণ কক্ষ না থাকায় দ্বিতীয় শ্রেণির ক্লাস নিতে হচ্ছে পরিত্যক্ত ঝুঁকিপূর্ণ ভবনে। ঝুঁকিপূর্ণ হওয়ায় ভয়ে ছাত্র-ছাত্রীদের বিদ্যালয়ে পাঠাচ্ছেন না অভিভাবকরা। দ্রুত নতুন কক্ষ নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট অনুরোধ জানান তিনি, যাতে ছাত্র-ছাত্রীরা নির্ভয়ে পড়াশোনা করতে পারে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম মুঠোফোন বলেন, বিষয়টি আপনাদের কাছ থেকে শুনলাম। সরেজমিন গিয়ে বাচ্চাদের অন্য কোথাও ক্লাস করার ব্যবস্থা করে দেয়া হবে।
এমএসএম / জামান
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
Link Copied