ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

অস্ট্রেলিয়ায় দ্রুতগতিতে বাড়ছে মাঙ্কিপক্স রোগীর সংখ্যা


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৭-৯-২০২৪ বিকাল ৫:৪৯

অস্ট্রেলিয়ায় দ্রুত গতিতে বাড়ছে মাঙ্কিপক্সে আক্রান্ত রোগীর সংখ্যা। বিশেষ করে গত তিন মাসে দেশটিতে প্রাণঘাতী ছোঁয়াচে রোগটিতে আক্রান্ত হয়েছেন শত শত রোগী। খবর এবিসির।

অস্ট্রেলিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র এবং বিশেষজ্ঞ চিকিৎসক ম্যাথিউ শিল্ডস বলেন, চলতি ২০২৪ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত অস্ট্রেলিয়ায় মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন ৭৩৭ জন। আক্রান্তদের বেশিরভাগই রোগটির সংস্পর্শে এসেছেন গত জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে।

২০২২ সালে অস্ট্রেলিয়ায় প্রথম মাঙ্কিপক্সে আক্রান্ত রোগী শনাক্ত হয়। সে বছর মোট ১৪৪ জন আক্রান্ত হয়েছিলেন এই রোগে। পরের বছর ২০২৩ সালে আক্রান্ত রোগীর সংখ্যা ছিল মাত্র ২৬ জন। সেই হিসেবে চলতি বছর আক্রান্তদের সংখ্যায় রীতিমতো উল্লম্ফন ঘটেছে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

প্রসঙ্গত, মাঙ্কিপক্স রোগের জন্য এখনও সুনির্দিষ্ট কোনো টিকা বা ওষুধ আবিষ্কার হয়নি। তবে ডব্লিউএইচও জানিয়েছে, স্মলপক্স বা জলবসন্তের জন্য ব্যবহৃত টিকা মাঙ্কিপক্স প্রতিরোধে ৮৫ শতাংশ কার্যকর।

T.A.S / T.A.S

ফ্রান্সে বিক্ষোভ ঘিরে সহিংসতা, গ্রেপ্তার ১৮০০

ফ্রান্সে ‘ইয়েলো ভেস্ট’ বিক্ষোভে সহিংসতা, গ্রেপ্তার ১৮০০ ছাড়াল

সৌদিতে হুথিদের হামলা, রিয়াদের ৯৯তলা বিশিষ্ট কিংডম সেন্টার বন্ধ ঘোষণা

‘মার্কিন নৌবাহিনী না থাকলে জ্বালানি তেলের দাম তিন গুণ হতো’

কানাডার সেনাঘাঁটিতে ভয়াবহ আগুন

আত্মসমর্পণ করা ইয়েমেনি বাহিনীর ১৫৯ সদস্যকে মুক্তি দিলো হুথিরা

কলকাতায় পূজার প্যান্ডেলে যেভাবে ঘটল ভয়াবহ পদদলনের ঘটনা

কলকাতায় পূজার প্যান্ডেলে পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ১৯

শর্তসাপেক্ষে অভিজিৎ দীপকেকে জামিন দিল দিল্লির আদালত

মুসলিম বিশ্বে প্রচলিত ‘মোহাম্মদ’ নাম নিয়ে উপহাস ট্রাম্পের

পাঁচ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি

তিন বিদেশিকে হত্যা : মেক্সিকোতে ৩ জনের ১৫৮ বছরের কারাদণ্ড

রুশ হামলায় ইউক্রেনে ৮ জন নিহত, ১০ লাখেরও বেশি মানুষ বিদ্যুৎবিহীন