ধামইরহাটে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন
নওগাঁর ধামইরহাটে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের ঘটনা ঘটেছে। পুকুরে মালিক টুটিকাটা গ্রামের বজির উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন (৫০) এ বিষয়ে ধামইরহাট থানায় লিখিত অভিযোগ করেছেন।
পুকুরের মালিক আনোয়ার হোসেনের অভিযোগে জানা যায়, গত ২২ সেপ্টেম্বর সকাল ৬টার দিকে পুকুরের পাহারাদার জাহাঙ্গীরের পিতা মফিজ উদ্দিন পার্শ্ববর্তী পুকুর দেখে বাড়ি আসার পথে আনোয়ারের পুকুরপাড়ে চৌঘাট তালপাড়া গ্রামের লেদু পাহানের ছেলে জগেন পাহানকে (৫২) বালতিসহ দেখতে পান। বালতিসহ এত সকালে পুকুরপাড়ে জগেন পাহান কেন- মফিজ উদ্দিন এমন জিজ্ঞাসাবাদ করলে জগেন পাহান কোনো সদুত্তর না দিয়ে দ্রুত ওই স্থান ত্যাগ করে বলে। পরবর্তীতে পুকুরে বিভিন্ন মরা মাছ ভেসে উঠতে দেখা যায়।
পৈতৃক ও ক্রয়সূত্রে প্রাপ্ত উক্ত পুকুরে আনোয়ার হোসেন ও আরিফ উদ্দিন আরএস ৫নং খতিয়ানের ৮৯৪ ও ৮৯৫ দাগে ১৩২ শতক পুকুর ভোগদখল করতে থাকা অবস্থায় জগেন পাহান, অরুণ পাহান গং বিষ প্রয়োগ করায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে আনোয়ার হোসেন অভিযোগে জানান।
তিনি আরো জানান, স্থানীয় চৌঘাট ঘাষিপুকুর গ্রামের আদিবাসী মহৎ নেতা জগন্নাথ মণ্ডল বিষয়টি গ্রাম্যভাবে মীমাংসা করার উদ্যোগ নিলেও জগেন-অরুণ গং গ্রাম্য সালিশকে গুরুত্ব না দিয়ে বরং তারা উল্টো আমাদের আরো ক্ষতি এবং পুকুড় থেকে উচ্ছেদ করবে বলে হুমকি দেয়। আদিবাসী মহৎ জগন্নাথ মণ্ডলকে মুঠোফোনে (০১৭৪৩-০১১৬৯৬) জিজ্ঞাসা করলে তিনি বিষ প্রয়োগের ঘটনাটি জানাজানি হয়েছে এবং গ্রাম্যভাবে সমাধানের চেষ্টা করেছেন বলে স্বীকার করেন।
বিষ প্রয়োগে মাছ নিধনের বিষয়ে অভিযুক্ত অরুণ পাহানকে মুঠোফোনে (০১৭৩৭৮০৫১৫১) জিজ্ঞাসা করলে তিনি এবং জগেন পাহানসহ কেউই বিষ প্রয়োগ করেননি এবং আনোয়ার হোসেন ও আরিফ উদ্দিন জোরপূর্বক পুকুরে মাছ ছেড়ে দিয়ে চাষ করে বলে জানান। তবে কি কাগজের মূলে অরুণ ও জগেন পাহান গং পুকুরের দাবি করেন- জানতে চাইলে অরুণ পাহান তার সদুত্তর দিতে ব্যর্থ হন।
জগেন পাহান, অরুণ পাহানসহ অন্য অভিযুক্তরা হলেন- একই গ্রামের লালু পাহানের ছেলে ছবিয়া পাহান, শ্যামা পাহানের ছেলে শিবু পাহান এবং লবিন পাহানের ছেলে কৃষ্ণ পাহান।
লিখিত অভিযোগের বিষয় ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাইসুল ইসলামের নিকট জানতে চাইলে তিনি বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / জামান
মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১
নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮
সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ
সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?
রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব
আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ
ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু
বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি
মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক
৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ
হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান