ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ইরান থেকে তেল আমদানিতে বিরক্ত হয়েছে আমেরিকা ও ইসরায়েল : হিজবুল্লাহ


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৮-৮-২০২১ দুপুর ১০:৭

ইরান থেকে লেবাননের জন্য তেলের যে সহযোগিতামূলক চালান আসছে তাতে বিরক্ত হয়েছে আমেরিকা এবং ইসরাইল।

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ এ মন্তব্য করেছেন।
তিনি আরও জানান, ইরান থেকে লেবাননের পথে দুটি তেলবাহী জাহাজ রয়েছে এবং শিগগিরই তৃতীয় জাহাজ রওনা হবে।

সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ শুক্রবার লেবাননের রাজধানী বৈরুতে দেয়া বক্তৃতায় একথা বলেন। আল-মানার টেলিভিশন চ্যানেল তার এ বক্তব্য সম্প্রচার করে।

হাসান নাসরুল্লাহ বলেন, লেবাননে জ্বালানি সংকট দূর করার জন্য তেহরানের সঙ্গে আরও একটি চুক্তি হয়েছে যার আওতায় জ্বালানি ভর্তি তৃতীয় ট্যাংকার পাঠাবে ইরান।

হিজবুল্লাহ মহাসচিব বলেন, “তৃতীয় জাহাজ ভর্তির ব্যাপারে আমরা সম্মত হয়েছি। তেলের চালান নিয়ে যেসব সন্দেহ প্রকাশ করা হয়েছিল আগামী কয়েকদিনের মধ্যে ভুল প্রমাণিত হবে এবং প্রথম জাহাজ লেবাননে পৌঁছানোর পর আমাদের কথা সত্য বলে প্রমাণিত হবে। ইরান থেকে তৃতীয় জাহাজ লেবাননের উদ্দেশ্যে রওনা দেওয়ার পাঁচদিন পর এসব কথা বললেন হাসান নাসরুল্লাহ।

তিনি আরও বলেন, মার্কিন নিষেধাজ্ঞার কারণে লেবাননের চলমান সংকট দেখা দিয়েছে। এছাড়া, সিরিয়ার বিরুদ্ধে আরোপ করা মার্কিন ও পশ্চিমা নিষেধাজ্ঞার প্রভাব পড়েছে লেবাননের অর্থনীতির ওপর।

প্রীতি / প্রীতি

পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন

ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র

ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের

হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর

পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত

অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক

রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮

ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ

স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প

মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী

বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল