ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজ ও  দখলদারের বিরুদ্ধে কঠোর অবস্থানে ডেমরা থানা বিএনপি

ডেমরায় খুনি শেখ হাসিনার বিচারের দাবিতে বিএনপি'র বিক্ষোভ মিছিল ও সমাবেশ


সালে আহমেদ, ডেমরা photo সালে আহমেদ, ডেমরা
প্রকাশিত: ২৭-৯-২০২৪ রাত ৯:১৭

রাজধানীর ডেমরায় ছোট ছোট শিক্ষার্থী-সাধারণ জনতার খুনি শেখ হাসিনার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ডেমরা থানা বিএনপি। শুক্রবার বিকালে (২৭ সেপ্টেম্বর) ডেমরা থানার অন্তর্গত ডিএসসির ৬৬ নং ওয়ার্ড  এলাকায় এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় খুনি শেখ হাসিনার বিচারের দাবি, আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্য ও চাঁদাবাজি সহ অবৈধ দখলদারের বিরুদ্ধে ডেমরা থানা বিএনপির নেতাকর্মীরা নানা স্লোগান ও বক্তব্য দেন।

এদের বিরুদ্ধে ডেমরা থানা বিএনপি কঠোর অবস্থানে থাকবেন বলে হুঁশিয়ারি দেন নেতাকর্মীরা। ঢাকা ৫ আসনের প্রধান সমন্বয়ক ও  ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক  সিনিয়র যুগ্ম আহবায়ক নবী উল্লাহ নবীর  নির্দেশে  এসব কর্মসূচি পালন করা হয়েছে বলে জানিয়েছেন তারা। এ সময় ডেমরা থানা বিএনপির  সভাপতি পদপ্রার্থী এসএম রেজা চৌধুরী সেলিম ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী আনিসুজ্জামানের নেতৃত্বে মিছিলটি  বামৈল বাজার হতে ছোট মুরগির  ফার্ম হয়ে  ডগাইর বাজার সংলগ্ন মিনার মসজিদ পর্যন্ত সড়ক প্রদক্ষিণ করে সমাপনি বক্তব্যের মাধ্যমে বিক্ষোভ মিছিল  শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন ডেমরা থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও ডেমরা থানা বিএনপি নেতা  মনির হোসেন খাঁন,  ডেমরা থানা শ্রমিক দলের সভাপতি হাজী আবদুল কুদ্দুস, সাধারন সম্পাদক  মাজহারুল ইসলাম, ডিএসসিসির ৬৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি  নুর হোসেন ভূইয়া, সাধারণ সম্পাদক  মনির তালুকদার,৬৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক  জাকির হোসেন, আলমগীর হোসেন,  মোশারফ হোসেন, মীর দেলোয়ার হোসেন,ইমরান হোসেন  সহ বিএনপি ও অঙ্গসংগঠনের  বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। 

বক্তব্যে নেতাকর্মীরা বলেন,বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পুলিশ প্রশাসনের দুর্বলতার কারণে প্রতিটি এলাকায় আওয়ামী লীগের উস্কানিতে  কিছু সুবিধাবাদী দুর্বৃত্তরা নানা  অপকর্ম সহ   বিভিন্ন   অপরাধ  সংগঠিত করছে। আর এসব অপকর্মের  দ্বায়ভার  বিএনপির  উপর চাপিয়ে দেওয়ার গভীর ষড়যন্ত্র চালাচ্ছে ওইসব দুষ্কৃতিকারীরা। আর এসব অপকর্ম হতে সবাইকেই  সচেতন করতে হবে।  

বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইলিয়াস হোসেন বলেন, শুক্রবার বিকালে বিএনপি নেতাকর্মীরা শেখ হাসিনার বিচারের দাবিতে ডিএসসির ৬৬ নং ওয়ার্ড এলাকায় বিক্ষোভ মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে শান্তিপূর্ণভাবে।

জামিল আহমেদ / জামিল আহমেদ

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের জমকালো হীরক জয়ন্তী উদযাপন

বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।

ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত

অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম

রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ

ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান

আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন

র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা

উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন

উত্তরায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেফতার