ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

দক্ষিণ কেরানীগঞ্জে ৫০ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি আটক


আবু তালহা তারীফ, কেরানীগঞ্জ photo আবু তালহা তারীফ, কেরানীগঞ্জ
প্রকাশিত: ২৮-৯-২০২৪ দুপুর ১০:৩৬

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে সবজির ক্যারেটে করে গাঁজা পরিবহনের সময় ১৫ লাখ টাকা মূল্যের  ৫০ কেজি গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃতরা হলেন- মো. আব্দুল মালেক (৩২), মো. জাহাঙ্গীর আলম (৪০),  মো. ফখরুল ইসলাম (৪৩) এবং  মো. নজরুল ইসলাম নজির (৫৫)।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর)  বিকাল ৪টায়  বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-১০-এর উপ-পরিচালক (অপস ও মিডিয়া) এম জে সোহেল বলেন,  বৃহস্পতিবার মধ্যরাতে  র‌্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ইকুরিয়া এলাকায় ঢাকা-মাওয়াগামী রাস্তায় একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে একটি পিকআপের পেছনের ডালার ওপর বিশেষ কৌশলে রক্ষিত সবজি বহনের কাজে ব্যবহৃত প্লাস্টিকের ক্যারেটের ভেতর হতে ১৫ লাখ টাকা মূল্যের ৫০ কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

তিনি আরো বলেন, এ সময় তাদের কাছ থেকে মাদক বহনে ব্যবহৃত একটি পিকআপ, একটি মোটরসাইকেল, ৫৫টি প্লাস্টিকের ক্যারেট, ৫টি কাঁধব্যাগ, ৫টি মোবাইল ফোন  জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকার কেরানীগঞ্জ, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

জামান / জামান

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত