ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

জয়পুরহাটে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে শিক্ষক সম্মেলন


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ২৮-৯-২০২৪ দুপুর ২:৬

বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ, পূর্ণাঙ্গ পেনশন, উৎসব ভাতা, বাড়িভাড়া ও চিকিৎসা ভাতাসহ শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে শনিবার (২৮ সেপ্টেম্বর) জয়পুরহাট আব্বাস আলী খান মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন জয়পুরহাট জেলা শাখার সভাপতি প্রভাষক মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি মাহমুদুল হাসানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় জেনারেল সেক্রেটারি অধ্যাপক এবিএম ফজলুল করিম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সহকারী জেনারেল সেক্রেটারি ও বাংলাদেশ কলেজ শিক্ষক পরিষদের জেনারেল সেক্রেটারি মুহা. রবিউল ইসলাম, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের জেলা শাখার প্রধান উপদেষ্টা ডা. ফজলুর রহমান সাঈদ, জেলার সহকারী উপদেষ্টা মাওলানা মো. গোলাম কিবরিয়া মণ্ডল।

আরো বক্তব্য রাখেন- বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক পরিষদের জেলা সভাপতি মুহা. হাসিবুল আলম লিটন, বাংলাদেশ কারিগরি কলেজ শিক্ষক পরিষদের জেলা সভাপতি অধ্যক্ষ তাইফুল ইসলাম, বাংলাদেশ কলেজ শিক্ষক পরিষদের জেলা সভাপতি আব্দুল আলিম, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদের জেলা সভাপতি মাওলানা মো. সাইদুর রহমান, বাংলাদেশ এবতেদায়ী মাদ্রাসা শিক্ষক পরিষদের জেলা সভাপতি মাও. সাইদুল ইসলাম, বাংলাদেশ কিল্ডারগার্টেন শিক্ষক পরিষদের জেলা সভাপতি মো. আবু সুফিয়ান (মুক্তার)।

শুভেচ্ছা বক্তব্য রাখেন- ক্ষেতলালের শিবপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাও. আমিনুল ইসলাম, কড়ই নূরুল হুদা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. মো. আব্দুর রহমান, তালীমুল ইসলাম একাডেমি অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সিদ্দিকুল্লাহ, পাঁচবিবি দারুল ইসলাহ একাডেমির প্রধান শিক্ষক মাওলানা মো. আবুল বাশার, জয়পুরহাট সদর থানা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম প্রমুখ।

T.A.S / জামান

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত