ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

রাজশাহী-১ আসনে মনোনীত শরিফ, নেতাকর্মীদের উচ্ছ্বাস!


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ৫-১১-২০২৫ দুপুর ২:৫৮

রাজশাহীর তানোর ও গোদাগাড়ী উপজেলা নিয়ে গঠিত সংসদীয় আসন-১। এ আসন থেকে বিএনপির নির্বাচনী মনোনয়ন পেয়েছেন বেগম জিয়ার সাবেক সামরিক সচিব ও তার উপদেষ্টা মন্ডলীর সদস্য মেজর জেনারেল অ. শরিফ উদ্দিন। 
তিনি প্রয়াত মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের সহদোর ভাই। এ আসনে শরিফ উদ্দিনকে বিএনপি থেকে মনোনয়নের খবরে উচ্ছ্বসিত উপজেলার তৃণমূলের নেতৃবৃন্দ। সারাদেশে ২৩৭ জন প্রার্থীর নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মেজর জেনারেল অব. শরিফ উদ্দিন বলেন, বিএনপি বৃহৎ দল। যোগ্য প্রার্থীর অভাব নেই। যারা মনোনয়নচেয়েছিলেন তারা সবাই যোগ্য। মনোনয়ন তো একজনই পাবেন। সবাইকে নিয়ে আমাদের স্বপ্নের অত্যাধুনিক তানোর-গোদাগাড়ী গড়তে হবে। তিনি দলীয় নেতৃবৃন্দকে সকল ভেদাভেদ ভুলে এক কাতারে এসে ধানের শীষের পক্ষে কাজ করা আহ্বান জানান। বিএনপি থেকে তাকে মনোনয়ন দেওয়ায় দলের হাইকমান্ডসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান এই নেতা। 
মনোনয়নের পরে নেতাকর্মীদের ভিতরে আনন্দ ও উচ্ছ্বাস দেখা যায়। তানোর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল মালেক বলেন, তৃণমূলের চাহিদা অনুযায়ী যোগ্য প্রার্থী পেয়েছি।
তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান বলেন, ঐক্যের বিকল্প নেই, সবার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ধানের শীষ প্রতিককে বিজয়ী করতে কাজ করতে হবে। তানোর উপজেলা যুবদলের সদস্য সচিব শরিফ উদ্দিন মুন্সি বলেন, তানোরের মাটি বিএনপির ঘাঁটি, লবিং গ্রুপিং ভুলে দলীয় স্বার্থে সকলকে এক হতে হবে। আমরা যোগ্য প্রার্থী পেয়েছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সর্বস্তরের জনগণের নিকট দোয়া, সমর্থন এবং সর্বোপরি ধানের শীষে ভোট প্রার্থনা করেছেন শরিফ।

Aminur / Aminur

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার