ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষিকাদের বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত


চাঁদ আলী, কুষ্টিয়া photo চাঁদ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ৫-১১-২০২৫ দুপুর ২:৫৬

আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে আজ বুধবার বেলা ১১টায় এক অনাড়ম্বর কিন্তু আবেগঘন পরিবেশে বিদ্যালয়ের দুইজন শিক্ষিকার বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দীর্ঘ কর্মজীবনের সফল পরিসমাপ্তি ঘটিয়ে অবসরে গেছেন বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষিকা মোছাঃ মমতাজ বেগম ও স্মৃতি রানী দাস।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও প্রকৌশলী জাকির হোসেন সরকার, সদস্য সচিব, জেলা বিএনপি কুষ্টিয়া।
বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আশরাফুল ইসলাম।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুর রহমান।
বক্তারা তাঁদের বক্তব্যে বিদায়ী শিক্ষিকাদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁরা বলেন, শিক্ষকদের আত্মনিবেদন, মমতা ও পরিশ্রমই শিক্ষার্থীদের সুশিক্ষিত ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করে। বিদ্যালয়ের উন্নয়নে বিদায়ী শিক্ষিকাদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে বলেও বক্তারা উল্লেখ করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আরিফুর রহমান সুমন, আহবায়ক, কৃষক দল কুষ্টিয়া; আশরাফুল ইসলাম শিপলু, সদস্য সচিব, জাতীয়তাবাদী মৎস্য দল কুষ্টিয়া সদর উপজেলা; এবং আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক, কুষ্টিয়া পৌর ১৬ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল প্রমুখ।
বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবক ও অতিথিবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন। শেষে বিদায়ী শিক্ষিকাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

Aminur / Aminur

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের