গাইবান্ধার ফুলছড়িতে দুর্বৃত্তের হামায় নিহত গরু ব্যবসায়ী
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের ঝাঞ্জাই ডাকুমারী গ্রামে দুর্বৃত্তের হামায় খোকা মিয়া (৪৫) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি ওই গ্রামের মো. রশিদ সরকারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর রাতে হঠাৎ গুলির মতো এক বিকট শব্দ শুনতে পান এলাকাবাসী। কিছুক্ষণ পর তারা খোকা মিয়ার নিথর দেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে ফুলছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, নিহত খোকা মিয়ার মাথায় ভারী কোনো বস্তুর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শক্ত কিছু দিয়ে আঘাত করে তাকে হত্যা করা হয়েছে। তবে কোনো গুলিবর্ষণের ঘটনা ঘটেনি।
তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে দুলাল মাঝি (৪৫) নামে একজনকে আটক করা হয়েছে। তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষে হত্যার প্রকৃত কারণ উদঘাটন করা সম্ভব হবে।
এদিকে হত্যাকাণ্ডে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত হত্যাকারীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
Aminur / Aminur
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত