ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

উত্তরায় জুলাই-আগস্ট বিপ্লবে ছাত্র-জনতার অবদান ও প্রত্যাশা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ২৮-৯-২০২৪ দুপুর ৩:১২

জুলাই-আগস্ট বিপ্লবে ছাত্র-জনতার অবদান ও প্রত্যাশা শীর্ষক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকালে রাজধানী উত্তরার ১৩নং সেক্টরে এ আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানটির আয়োজন করে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা সেক্টর-১৩।

আলোচনা সভায় বক্তারা বলেন, এ জাতি বীরের জাতি, আমরা এ দেশে জন্ম নিয়ে গর্ববোধ করি, ছাত্র-জনতার আন্দোলনে নিহত শহীদ ভাই-বোনদের খুনিদের বিচার আন্তর্জাতিক আদালতে হতে হবে। এদের কাউকে ছাড় দেয়া হবে না। সকল জুলুম, চাঁদাবাজি ও অন্যায়ের বিরূদ্ধে সবাইকে ঐক্যবদ্ব হতে হবে। অপরাধ যেখানে হোক, সেখানেই রূখে দিতে হবে। আন্দোলন যারা আহত হয়েছেন, তাদের যত দ্রুত সম্ভব ভালো চিকিৎসা, প্রয়োজনে বিদেশে চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করতে হবে।

আলোচনা সভায় বক্তারা ছাত্র পরিচয়ে কেউ চাঁদাবাজি বা কোনোরকম সহিংসতা করার চেষ্টা করলে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেয়ার আহ্বান জানান। যারাই ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসন করবে, তাদের শক্ত হাতে দমন করতে হবে।

আয়োজনে বক্তারা বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার অবদান অপরিসীম। গত ১৫টি বছর ফ্যাসিস্ট হাসিনা সরকারের দুঃশাসনের বিরুদ্ধে আমরা যা পারিনি ছাত্ররা তা ২০২৪ সালে এসে করে দেখিয়েছেন। আমাদের ছাত্ররাই আগামীর বাংলাদেশের পথপ্রদর্শক। এ সময় ভবিষ্যৎ বাংলাদেশকে দুর্নীতিমুক্ত দেশ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত সেক্টরবাসী।

এ সময় উপস্থিত ছিলেন- ১৩নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জাহিদ হোসেন, সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মো. আব্দুল লতিফ, ক্রীড়া সম্পাদক মো. দুলাল উদ্দীন, অর্থ সম্পাদক ইঞ্জি. কাজী শফিক, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক অধ্যাপক শেখ মাহমুদ আলম, নিরাপত্তা সম্পাদক লুতফর রহমান তালুকদার, নির্বাহী সদস্য এসএম সাইফুজ্জামান মানিক, মো. রিয়াজুল আলম, শিক্ষক প্রতিনিধি অধ্যাপক জাহানারা লাইজু, স্থানীয় সাংবাদিক প্রতিনিধি ফরিদ আহমেদ নয়ন।

আলোচনা সভার আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন- আজমাইন রহমান রায়মান, মো. মোফাজ্জল হোসেন বাপ্পি, সফিউল হক রাহাত, ফরহাদ সোহেল, এহসান সাদ, তানভীর, রাফিউল ইসলাম, শাহ আলম, রফিকুল ইসলাম আইনী, আযানসহ বৃহত্তর উত্তরার ছাত্রবৃন্দসহ অন্য শিক্ষার্থীরা।

এমএসএম / জামান

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

সূত্রাপুরে রাজউকের অভিযানের পরও বহুতল ভবনের কাজ অব্যাহত, রফাদফার অভিযোগ

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন