ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

তালেবানের অনুরোধের বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি তুরস্ক


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৮-৮-২০২১ দুপুর ১০:৫৬

কাবুল বিমানবন্দরে পরিচালনার জন্য তালেবানের অনুরোধের বিষয়ে এখনো তুরস্ক চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেন, আগামী ১ সেপ্টেম্বরের পরে কোন ধরনের নীতি গ্রহণ করা হয় তা দেখার জন্য অপেক্ষা করছে তার দেশ।

শুক্রবার বসনিয়া-হার্জেগোভিনা যাত্রার আগ মুহূর্তে ইস্তাম্বুলের আতাতুর্ক বিমানবন্দরে এক সংবাদ সম্মেলনে একথা জানান এরদোয়ান। খবর আরব নিউজের

৩১ আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের সেনা প্রত্যাহার করার কথা রয়েছে। এরপর আফগানিস্তান সম্পর্কে যুক্তরাষ্ট্র এবং ন্যাটো জোট কী সিদ্ধান্ত নেয় তার ওপর নির্ভর করছে তুরস্কের ভূমিকা।

এরদোয়ান বলেন, কাবুল বিমানবন্দর পরিচালনায় সহযোগিতা শুরুর আগে সেখানে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। অন্যথায় সেখানে যে ধরনের ঝুঁকি তৈরি হবে তা ব্যাখ্যা করা মুশকিল।

বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরে যে ভয়াবহ বিস্ফোরণ ও হতাহতের ঘটনা ঘটেছে তার নিন্দা জানান তুর্কি প্রেসিডেন্ট। ওই বিস্ফোরণে ১৩ জন মার্কিন সেনাসহ ১৭৫ জনের মৃত্যু হয়েছে।

ওই হামলার দায় স্বীকার করেছে আইএস। এ বিষয়ে এরদোয়ান বলেন, আইএস দেখিয়ে দিয়েছে যে এখনো সারাবিশ্ব এবং এ অঞ্চলের জন্য হুমকি বহাল রয়েছে।

বৃহস্পতিবারের হামলার পর শুক্রবার আইএস-কের ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এতে হামলার মূল পরিকল্পনাকারী নিহত হয়েছেন বলে দাবি করেছে পেন্টাগন।

প্রীতি / প্রীতি

পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন

ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র

ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের

হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর

পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত

অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক

রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮

ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ

স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প

মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী

বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল