সিংড়ায় ধর্ষকের ফাঁসির দাবিতে মানববন্ধন
নাটোরের সিংড়ার ছোট চৌগ্রাম গ্রামে এক হিন্দু গৃহবধূর ঘরে ঢুকে অস্ত্রের ভয় দেখিয়ে ধর্ষণ করেছে এক যুবক। ওই ঘটনার কয়েক দিন পেরিয়ে গেলেও ধর্ষক আটক না হওয়ায় ধর্ষককে গ্রেফতার এবং ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় ছোট চৌগ্রাম হিন্দু সম্প্রদায়ের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী, এলাকার গণ্যমান্য ব্যক্তি ও হিন্দু সম্প্রদায়ের জনসাধারণ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা ধর্ষক রবিউল বিশ্বাস ওরফে রব্বুলের সর্ব্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের দাবি জানান। তারা ভিকটিম পরিবারের নিরাপত্তা দেয়া, এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষা ও হিন্দু সম্প্রদায়ের নারীদের নির্যাতন ও চাঁদাবাজি বন্ধের দাবি জানান।
জানা গেছে, গত বুধবার (২৫ সেপ্টেম্বর) ভোররাতে সিংড়া উপজেলার ছোট চৌগ্রাম হালদার পাড়ায় ভুক্তভোগীর স্বামী জয়ন্ত হালদারের অনুপস্থিতিতে ঘরে ঢুকে ওই গৃহবধূকে ধর্ষণ করে বখাটে রবিউল। বৃহস্পতিবার ওই পরিবার বাদী হয়ে সিংড়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে।
ভুক্তভোগীর পরিবার জানায়, তারা নিরাপত্তাহীনতায় ভুগছে। ধর্ষণকাণ্ডের ৭২ ঘণ্টা পার হলেও আসামিকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ।
জানা গেছে, চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামের ফজলু বিশ্বাসের ছেলে রবিউল বিশ্বাস ওই গৃহবধূকে রাস্তায় যাওয়া-আসার পথে নিয়মিত উত্ত্যক্ত করত। গত বুধবার রাতে গৃহবধূর স্বামী জয়ন্ত হালদার মাছ মারতে বিলে যান। এই সুযোগে বাড়ির গ্রিল কেটে ঘরে ঢুকে গৃহবধূকে জোর করে ধর্ষণ করে রবিউল। পরে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তারি পরীক্ষা করা হয়। রবিউল এলাকায় বখাটে যুবক হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতি ও অস্ত্র মামলা রয়েছে। তাছাড়াও এলাকায় নারীদের উত্ত্যক্ত করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
এ ধর্ষণের খবর এলাকায় ছড়িয়ে পড়লে হিন্দুদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সিংড়া উপজেলা নির্বাহী অফিসার হা-মীম তাবাসসুম প্রভা ও সিংড়া থানার পরিদর্শক (তদন্ত) আকবর আলী সেখানে যান এবং ওই পরিবারকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন।
এমএসএম / জামান
আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫
আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার
ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা
বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার
নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ
রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ
‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ
কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ
বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল
সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান