ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

মুক্ত হতে চায় ৪ মাস ধরে শিকলবন্দি খালেক


এস এম লিটন আহমেদ সিংড়া, নাটোর photo এস এম লিটন আহমেদ সিংড়া, নাটোর
প্রকাশিত: ২৮-৯-২০২৪ বিকাল ৫:৪

প্রায় চার মাস ধরে শিকলবন্দি অবস্থায় সিংড়া উপজেলা সদরে ঘুরে বেড়াচ্ছেন দিনমজুর আ. খালেক। বাসায় আর মন বসে না। কাজকর্ম করে বাকি জীবন কাটাতে চান তিনি। আর বন্দি থাকতে চান না। সে কিন্তু হাত-পায়ে বেড়ি। শিকল থেকে নিজের মুক্ত হওয়া অনিশ্চিত। তাই মুখ ফুটে বলছেন আর বন্দি থাকতে চান না। বন্দিজীবন থেকে মুক্ত হয়ে কাজের সন্ধানে বেরিয়ে পড়বেন অজানার উদ্দেশে, যেখানে প্রভাবশালী কেউ আটকাবে না। তিনবেলা খেয়ে বাঁচতে চান আ. খালেক। 

দরিদ্র আফসার আলীর ছেলে আ. খালেক নাটোরের সিংড়া উপজেলার ছাতারদীঘি ইউনিয়নের মির্জাপুর গ্রামের বাসিন্দা। বাড়িতে বাবা আর মা। এক ভাই ছিল, সে বিদেশে কর্মে চলে গেছে।  

স্থানীয় সূত্র জানায়, চৌগ্রাম ইউনিয়নের সারদানগরে বিয়ে করেন খালেক। কিছুদিন শশুরবাড়ি এলাকায় থাকার পর পারিবারিক ঝামেলায় স্ত্রী ডিভোর্স দিলে গ্রামে চলে আসেন তিনি। গ্রামে চলে আসার পর ভাইয়ের সাথে প্রায়ই কথাকাটাকাটি হতো। উত্তেজিত হতো, গালিগালাজ করত; এ কারণে ভাই ও চলে যায়। সে কা্রণে মানসিকভাবে কিছুটা ভেঙে পড়েন আ. খালেক। কাউকে যাতে মারপিট না করে, এসব কারণে গ্রামের রুবেল ও ইউনুসের সহায়তায় তাকে বেড়ি পরানো হয়। তার পর থেকে তিনি শিকলবন্দি। 

শনিবার (২৮ সেপ্টেম্বর) সিংড়া থানা মোড়ে খালেককে শিকল পরা অবস্থায় দেখেন মানবাধিকারকর্মী হামিদুল্লাহ। খবর পেয়ে ছুটে আসেন সিংড়া মডেল প্রেসক্লাবের সভাপতি ও মানবাধিকারকর্মী রাজু আহমেদ ও সাংবাদিক রবিন খান। তারা এ বিষয়ে তার সাথে কথা বলেন। 

ইউপি সদস্য ওসমান আলী বলেন, আ. খালেক আগে থেকে প্রতিবাদী চরিত্রের। কিছু হলে অন্যকে মারপিটে উদ্যত হন। পরে শুনি তাকে শিকল পরানো হয়েছে। 

এ বিষয়ে সিংড়া থানার পরিদর্শক (তদন্ত) আকবর আলী জানান, ভুক্তভোগী ব্যক্তি স্বাভাবিক থাকলে তিনি আইনের আশ্রয় নিতে পারেন। আমরা আইনগতভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। 

এমএসএম / জামান

ধুনট প্রেসক্লাবের সাবেক সভাপতি এনামুল বারী বাদশার ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

ফসলের ন্যায্য মূল্য ও কৃষি উপকরণের দাম কমানোর দাবিতে নেত্রকোণায় মানববন্ধন

নেত্রকোণার কলমাকান্দা সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা,নজরদারিতে ড্রোন

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে সমন্বিত স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতা কর্মসূচি

বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেহাল দশা, অপরিচ্ছন্ন টয়লেট ও কর্মীদের দুর্ব্যবহারের অভিযোগ

খুলনায় ২০ দিনে ৯ হত্যা: যৌথ বাহিনীর অভিযানের সিদ্ধান্ত

পটুয়াখালীতে প্রথমবারের মতো ‘চিঠি উৎসব’ অনুষ্ঠিত ও পুরস্কার বিতরণ

নাতিকে মারধরের প্রতিবাদ করায় দাদিকে পেটালেন, শিশুটিকে কোপালেন রামদা দিয়ে

পটুয়াখালীতে প্রথমবারের মতো খতমে নবুওয়ত মহাসম্মেলন অনুষ্ঠিত

মোহনগঞ্জে জিনিয়াস স্কলারশিপ বৃত্তি পরীক্ষা

পঞ্চগড় সদরে প্রকল্প বাস্তবায়নে অনিয়ম, প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ দুই চেয়ারম্যানের বিরুদ্ধে

চাঁদপুরে দুই দিনে ৫৮ আসামি গ্রেপ্তার, ৩৮ কিশোর গ্যাং সদস্য আটক

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক।