ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

রাজবাড়ীর বালিয়াকান্দি থানা বিএনপির সাধারণ সম্পাদকের ওপর সন্ত্রাসী হামলা


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২৮-৯-২০২৪ বিকাল ৫:১৭

রাজবাড়ীর বালিয়াকান্দি থানা বিএনপির সাধারণ সম্পাদক সরোয়ারকে মারধর করেছে চুন্নু ও তার বাহিনী। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে চুন্নুর ছেলে সন্ত্রাসী সিপলু তার দলবলসহ সরোয়ারের ওপর হামলা করে। সে সময় চুন্নু নিজেও উপস্থিত ছিলেন। উক্ত ঘটনাকে কেন্দ্র করে বালিয়াকান্দি বাজারে থমথমে পরিস্থিতি তৈরি হয়।

সন্ধ্যার পর বাজার বাসস্ট্যান্ডে গিয়ে চুন্নু ও তার ছেলে দলবলসহ পুনরায় থানা বিএনপির যুগ্ম-সম্পাদক আনোয়ারের ওপর হামলা করলে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রাতেই যৌথবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যৌথবাহিনী মসিউল আলম চুন্নু, কামরুল ও রুবেল নামে তিনজনকে আটক করে।

এ বিষয়ে বালিয়াকান্দি থানা বিএনপির সাধারণ সম্পাদক সরোয়ার বাদী হয়ে চুন্নুকে প্রধান আসামি করে একটি মামলা দায়ের করেন। চুন্নু বাহিনীর গ্রেপ্তারে এলাকায় স্বস্তি ফিরে আসে।কোথাও কোথাও মিষ্টিও বিতরণ করা হয়েছে।

এমএসএম / জামান

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের