ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে মহানবী (সা.)-কে অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ২৮-৯-২০২৪ বিকাল ৫:৩৩

ভারতের মুম্বাইয়ে পুরোহিত রামগিরি মহারাজ ও মন্ত্রী নিতেশ রানে মহানবী হজরত মুহম্মদ (সা.) ও ইসলাম নিয়ে কটূক্তি করার প্রতিবাদে রায়গঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) বাদ আছর রায়গঞ্জ পৌর এলাকায় মুসলিম জনতা ও  সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে সহস্রাধিক ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন।

মিছিলটি ধনঘড়া উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বের হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে পৌর বাসস্ট্যান্ড চত্বরে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ভারতের পুরোহিত ইসলাম ও প্রিয় নবীকে কটূক্তি করে যে কথা বলেছে, সেটা মুসলমানরা কিছুতেই সহ্য করতে পারে না। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ, কূটনৈতিকভাবে কটূক্তিকারীদের বিরুদ্ধে কঠোর প্রতিবাদের ব্যবস্থা করুন।

সমাবেশ থেকে পুরোহিত রামগিরি মহারাজ ও মন্ত্রী নিতেশ রানের দ্রুত শাস্তি দাবি করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

এমএসএম / জামান

বাঘায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শালিখায় বিভিন্ন মৎস্য অভয়াশ্রমে চিতল মাছের পোনা অবমুক্তকরণ

কুড়িগ্রামে এনসিপি নেতা খলিলুর রহমানকে দল থেকে বহিষ্কার

পিরোজপুরে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ ও ডিজিটাল ব্যাংকিং বুথের সেবা কার্যক্রমের বর্ণাঢ্য উদ্বোধন

রায়গঞ্জে আদালতের একাধিক রায় থাকার পরেও জমিতে যেতে বাধা, নিরাপত্তাহীনতায় একটি পরিবার

কুড়িগ্রামে সার বিতর্কে কৃষি বিভাগের শীর্ষ কর্মকর্তার চেয়ার বদল

গ্রাম আদালত সক্রিয় হলে মানুষের আস্থা ফিরবে: জেলা প্রশাসক শিল্পী রানী রায়

এনআইডি সংশোধনে ঘুষ বাণিজ্যের অভিযোগ

চট্টগ্রামে রেজিস্ট্রি অফিসে ঘুষ বাণিজ্য, আটক ৩

মোল্লাহাটে সারের ডিলারশিপে রাজনৈতিক প্রভাব ও দুর্নীতির অভিযোগ

আটঘরিয়ায় চাঁদভা ইউনিয়ন বিএনপির তৃণমূলের আলোচনা সভা

দাউদকান্দির গৌরীপুরে কুমিল্লা উত্তর জেলা বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ

লাকসামে নওয়াব ফয়েজুন্নেচ্ছা চৌধুরানী ১২৩তম মৃত্যুবার্ষিকী পালিত