ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

শহীদ রিতার পরিবারকে কালাই পৌরসভার আর্থিক সহায়তা প্রদান


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ২৯-৯-২০২৪ দুপুর ৪:৩০

ছাত্র-জনতার গণঅভ্যুথানে শহীদ রিতা আক্তারের পরিবারকে কালাই পৌরসভার পক্ষ থেকে ৪০ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে। রবিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে কালাই পৌরসভায় আর্থিক সহায়তার চেক তুলে দেন জয়পুরহাট জেলার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও কালাই পৌসভার প্রশাসক মো. মহিউদ্দিন জাহাঙ্গীর। চেক গ্রহণ করেন শহীদ রিতা আক্তারের মা আয়েশা বিবি ও পিতা আশরাফ আলী।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরিয়ার ইসলাম নাসিফ, কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা আক্তার জাহান, সহকারী কমিশনার (ভূমি) ইফতেকার রহমানসহ কালাই পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৫ আগস্ট ঢাকার মিরপুরে শাহাদাতবরণ করেন জয়পুরহাটের কালাই উপজেলার পুনট ইউনিয়নের তালখুর গ্রামের আশরাফ আলীর একমাত্র মেধাবী কলেজ পড়ুয়া মেয়ে রিতা আক্তার।

T.A.S / জামান

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত