জয়পুরহাট সরকারি কলেজের আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ
‘ইভটিজিংমুক্ত দেশ গড়ুন, বাল্যবিবাহ রোধ করুন‘ প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাট সরকারি কলেজ আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে সরকারি কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. সাইফুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন- ফুটবল টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক উপাধ্যক্ষ প্রফেসর মো. মিজানুর রহমান, সদস্য সচিব ও কলেজের শরীরচর্চা শিক্ষক মাহবুব মোরশেদুল আলম লেবু, টুর্নামেন্ট কমিটির সদস্য সহযোগী অধ্যাপক আমিনুর রহমান সুইট, সহকারী অধ্যাপক আ. জলিল, সহকারী অধ্যাপক শহীদুল ইসলাম, সহকারী অধ্যাপক সঞ্জয় চন্দ্র মণ্ডল ও জয়পুরহাট সরকারি কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও কর্মচারীবৃন্দ ।
দর্শন বিভাগ ও হিসাববিজ্ঞান বিভাগের মধ্যে ফাইনাল খেলা নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হলে ট্রাইবেকারে ৪-৩ গোলে হিসাববিজ্ঞান বিভাগ দর্শন বিভাগকে পরাজিত করে ট্রফি জিতে নেয়।
টুর্নামেন্টে ম্যাচসেরা খেলোয়াড় রকি, টুর্নামেন্ট সেরা খেলোয়াড় শাহাবুদ্দিন, সেরা গোলদাতা রায়হান এবং নাসির সেরা গোলরক্ষক নির্বাচিত হন।
T.A.S / জামান
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ