ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

সিরিয়ায় বিমান হামলায় ইরানপন্থি ১২ যোদ্ধা নিহত


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৯-৯-২০২৪ বিকাল ৬:২৭

সিরিয়ার পূর্বাঞ্চলে বিমান হামলায় ইরানপন্থি ১২ যোদ্ধা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।  রোববার এ তথ্য জানিয়েছে পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। খবর ভয়েস অব আমেরিকার।

সংস্থাটি বলছে, ‘অজ্ঞাত উৎস’ থেকে সিরিয়ার দেইর এজ-জোর শহর ও এর পূর্বাঞ্চল এবং ইরাকের সীমান্তবর্তী বোকামাল অঞ্চলে সামরিক অবস্থানগুলোতে বিমান হামলা চালানো হয়। এতে ১২ জন ইরানপন্থি যোদ্ধা নিহত হয়েছেন। দেইর এজ-জোর বিমানবন্দরের কাছেও পাঁচটি সামরিক অবস্থানে হামলা চালানো হয়েছে। তবে এখন পর্যন্ত কেউ এসব হামলার দায় স্বীকার করেনি।

২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর থেকে দেশটিকে সামরিক সহায়তা দিয়ে আসছে ইরান। অন্যদিকে, ইসরায়েল ইরানপন্থি গোষ্ঠীগুলোকে নিশানা করে সিরিয়ায় শত শত বিমান হামলা চালিয়েছে। অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রও ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোকে লক্ষ্য করে বহুবার হামলা চালিয়েছে।

ইসরায়েল সাধারণত সিরিয়ায় হামলাগুলোর বিষয়ে সরাসরি মন্তব্য করে না। তবে তারা একাধিকবার জানিয়েছে, ইসরায়েল সিরিয়ায় ইরানের উপস্থিতি বাড়তে দেবে না।

সম্প্রতি ইসরায়েল দক্ষিণ লেবাননে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অবস্থানগুলোতে তীব্র বোমা হামলা চালিয়েছে। এটি একটি বৃহত্তর আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা তৈরি করেছে।

T.A.S / T.A.S

ফ্রান্সে বিক্ষোভ ঘিরে সহিংসতা, গ্রেপ্তার ১৮০০

ফ্রান্সে ‘ইয়েলো ভেস্ট’ বিক্ষোভে সহিংসতা, গ্রেপ্তার ১৮০০ ছাড়াল

সৌদিতে হুথিদের হামলা, রিয়াদের ৯৯তলা বিশিষ্ট কিংডম সেন্টার বন্ধ ঘোষণা

‘মার্কিন নৌবাহিনী না থাকলে জ্বালানি তেলের দাম তিন গুণ হতো’

কানাডার সেনাঘাঁটিতে ভয়াবহ আগুন

আত্মসমর্পণ করা ইয়েমেনি বাহিনীর ১৫৯ সদস্যকে মুক্তি দিলো হুথিরা

কলকাতায় পূজার প্যান্ডেলে যেভাবে ঘটল ভয়াবহ পদদলনের ঘটনা

কলকাতায় পূজার প্যান্ডেলে পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ১৯

শর্তসাপেক্ষে অভিজিৎ দীপকেকে জামিন দিল দিল্লির আদালত

মুসলিম বিশ্বে প্রচলিত ‘মোহাম্মদ’ নাম নিয়ে উপহাস ট্রাম্পের

পাঁচ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি

তিন বিদেশিকে হত্যা : মেক্সিকোতে ৩ জনের ১৫৮ বছরের কারাদণ্ড

রুশ হামলায় ইউক্রেনে ৮ জন নিহত, ১০ লাখেরও বেশি মানুষ বিদ্যুৎবিহীন