এখনো দেশে চক্রান্ত ও ষড়যন্ত্র হচ্ছে : দুলু
বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী অ্যাড. এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, সব মামলা প্রত্যাহার করে তারেক রহমানকে বিজয়ের বেশে বাংলাদেশের মাটিতে আনতে হবে। রবিবার (২৯ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টায় নাটোরের সিংড়া উপজেলার রামানন্দ খাজুরা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি।
বিএনপি নেতা রুহুল কুদ্দুস দুলু বলেন, বাংলাদেশের একমাত্র জনপ্রিয় নেতা তারেক রহমান। অন্তর্বর্তীকালের সরকারের কাছে জোর দাবি করছি, অতিদ্রুত বিনা শর্তে তারেক রহমানের সব মামলা প্রত্যাহার করে নিতে হবে। তাকে দেশে ফিরিয়ে এনে সাধারণ মানুষের সেবা করার সুযোগ করে দিন।
দুলু আরো বলেন, আমাদের নেতা শহীদ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে বাংলাদেশের মানুষের সংকটে পাশে দাঁড়িয়েছিলেন। একই ভাবে দেশের সব বন্যা, ঝড়সহ প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে ছিলেন। তার উত্তরধিকারী আমাদের নেতা তারেক রহমান এই ১৫ বছর বাংলাদেশের সব দুর্যোগে মানুষের পাশে ছিলেন। আজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছেন। যারা আন্দোলনে চোখ, হাত, পা হারিয়েছে, তাদের পাশে দাঁড়িয়েছেন। আজ কষ্ট লাগে, দেশ স্বাধীন হয়েছে কিন্তু এখনো তারেক রহমানকে আমরা পাশে পাইনি। তার সমস্ত মামলা দ্রুত প্রত্যাহার করে তাকে দেশে আসতে দিন।
সাবেক এই মন্ত্রী আরো বলেন, সাড়ে ১৫ বছর নাটোরের মানুষকে জিম্মি করে রাখা হয়েছিল। আজ থেকে দেড় মাস আগে আমরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারিনি। আমরা গাড়ি নিয়ে কোথাও যেতে পারিনি। কোথাও প্রোগ্রাম করতে পারিনি। আজ দেশ স্বাধীন হয়েছে। আমরা মুক্তভাবে সবাই চলাফেরা করতে পারছি। এখনো দেশে চক্রান্ত ও ষড়যন্ত্র হচ্ছে। সকল ষড়যন্ত্র প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- নাটোর-৩ আসনের সাবেক সংসদ সদস্য কাজী গোলাম মোর্শেদ, আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রোমন, নাটোর জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, সাবেক মন্ত্রী ফজলুল রহমান পটলের মেয়ে ফারজানা শারমিন পুতুল, জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ফরহাদ আলী দেওয়ান শাহীন, সিংড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আনোয়ার ইসলাম আনু, যুগ্ম-আহ্বায়ক ভিপি শামিম, সিংড়া পৌর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আলী আজগর খান, সদস্য সচিব তায়েজুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক বোরহান উদ্দিন বাবুসহ বিএনপির নেতুবৃন্রাদ। পরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ তিন পরিবারকে তিন লাখ টাকার চেক প্রদান করা হয়।
T.A.S / জামান
আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫
আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার
ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা
বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার
নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ
রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ
‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ
কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ
বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল
সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান